নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   আড়াইহাজার থেকে ১৭ কেজি নরসিংদী নেওয়া হলো না
আটক /  আড়াইহাজার থেকে ১৭ কেজি নরসিংদী নেওয়া হলো না
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৪ মার্চ, ২০২৪

শাহজাহান কবির – আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১৭ কেজি গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর একটি দল। রোববার রাত ৮টার দিকে উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হচ্ছেন, রাসেল(২৮), সজিব হোসেন মোল্লা(২৬) এবং তাইজুল ইসলাম(২৫) ।

র‌্যাব-১১ সূত্রে জানাগেছে, রবিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালান তারা। এ সময় সন্দেহজনক ভাবে ওই তিন ব্যাক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদেরকে ধরে দেহ তল্লাসী করে তাদের সাথে থাকা ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। র‌্যাব জানায় , গ্রেফতারকৃত রাসেল ব্রাহ্মনবাড়িয়া জেলার আখাউড়া থানার টানুয়াপাড়া নয়াদিল এলাকার মনা মিয়ার ছেলে। সজিব হোসেন মোল্লা বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার জোরখালী এলাকার আলী হোসেনের ছেলে এবং তাইজুল ইসলাম যশোর জেলার চৌগাছা থানার বড় নিয়ামতপুর এলাকার শুকুর মোল্লার ছেলে। তারা গাঁজা গুরো আড়াইহাজার হয়ে নরসিংদীতে নিয়ে যাওয়ার জন্য এনেছে বলে গ্রেফতারকৃতরা স্বীকার করেন।

এই ব্যাপারে র‌্যাব-১১ এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার শাহাদাৎ হোসেন বাদী হয়ে আড়াইহাজার থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।  আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ আহসানউল্লাহ জানান গ্রেফতারকৃত আসামিদের সোমবার নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...