নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   ত্বকী হত্যার ১১ বছরে ৩ দিনের কর্মসূচি | চার্জশীট না দেওয়ায় বিচার কাজ শুরু হয়নি
বিচারহীনতা / ত্বকী হত্যার ১১ বছরে ৩ দিনের কর্মসূচি | চার্জশীট না দেওয়ায় বিচার কাজ শুরু হয়নি
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১১ বছর উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে ত্বকী মঞ্চ। আগামী ৬, ৭ ও ৮ মার্চ এই কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে তারা। গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানিয়েছেন ত্বকী মঞ্চের সদস্যসচিব কবি হালিম আজাদ। তিনি জানান, কর্মসূচির মধ্যে রয়েছে ৬ মার্চ (বুধবার) সকাল ৮টায় নারায়ণগঞ্জ বন্দরে সিরাজ শাহের আস্তানায় ত্বকীর কবরে পুষ্পস্তবক অর্পণ। বেলা ৩টায় চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ।
এতে বক্তব্য দেবেন অধ্যাপক আনু মুহাম্মদ, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়াসহ জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
পরদিন ৭ মার্চ (বৃহস্পতিবার) বেলা ৩টায় নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট ও শেখ রাসেল পার্কে শিশু সমাবেশ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে অতিথি থাকবেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি লেখক গবেষক মফিদুল হক, শিল্পী জাহিদ মুস্তাফা ও অশোক কর্মকার।
ত্বকী হত্যার বিচার কেন চাইত্বকী হত্যার বিচার কেন চাই
৮ মার্চ (শুক্রবার) বেলা ৩টায় ঢাকায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে নবম জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ২০২৩-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...