নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‍্যালীতে সেন্টুর বিশাল শোডাউন   |   অপরিকল্পিত কনটেইনার পোর্ট নির্মাণ বাতিলের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি   |   মাসে ৪০ লাখ টাকার চাঁদাবাজি ডিসিকে স্মারকলিপি দিল শ্রমিক দল নেতা   |   স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দুই স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন কুমিল্লার সিভিল সার্জন   |   ফতুল্লায় কুবি শিক্ষার্থীর লাশ উদ্ধার স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগে পুলিশ হেফাজতে    |   প্রতারক দম্পতি এনজিওর ১০ লাখ টাকা উত্তোলন করে উদাও   |   মাকসুদা হত্যা মামলা রিমান্ড শেষে আসামী আদালতে প্রেরণ   |   আইনজীবী জালাল উদ্দিন ভূঁইয়া ও আফরোজা বেগমের মৃত্যুতে ‎শোকসভা ও দোয়া   |   কাশীপুরে ৫ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করলো লায়ন্স ক্লাব   |   বন্দরে আলোচিত মাকসুদা হত্যা মামলায় সাদ্দাম ও তায়েম হাবিব গ্রেপ্তার   |   শুক্রবার বন্দরে আহলে বায়াত কনফারেন্সে আসছেন স্কলার সাইফুল আজম বাবর আল-আজহারী
 প্রচ্ছদ   জেলার খবর   টিসিবি পণ্য বিতরণে পাল্টা অভিযোগ এনে কাউন্সিলর সামছুজ্জোহার থানায় লিখিত অভিযোগ 
পল্টা অভিযোগ / টিসিবি পণ্য বিতরণে পাল্টা অভিযোগ এনে কাউন্সিলর সামছুজ্জোহার থানায় লিখিত অভিযোগ 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৬ মার্চ, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ বন্দরে টিসিবি পন্য বিতরনের সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডের  সংরক্ষিত মহিলা কাউন্সিলর সানিয়া সাউদ ও তার সচিব নাঈম সহ তার সহযোগীদের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর সামছুজ্জোহা থানায় পাল্টা লিখিত অভিযোগ দায়ের হয়েছে। বুধবার (৬ মার্চ) দুপুরে আহত কাউন্সিলর সামছুজ্জোহা বাদী হয়ে উল্লেখিতদের নামে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি। আহত সামছুজ্জোহা বন্দর থানার রামনগর এলাকার মৃত সিদ্দিক মাস্টারের ছেলে। এর আগে গত মঙ্গলবার (৫ মার্চ) বিকেল ৪টায় বন্দর থানার ঢাকেশ্বরী এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আহত কাউন্সিলর সামছুজ্জোহা বুধবার দুপুরে বন্দর থানা চত্বরে গনমাধ্যমকে জানিয়েছে, গত ২ বছর ধরে আমি আমার ২৬ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় সরকারি টিসিবি পন্য জনসাধারণের মাঝে সুষ্ঠুভাবে বিতরন করে আসছি।

এ সুবাধে নারায়নগঞ্জ সিটি কপোরেশনের ২৫,২৬ ও ২৭ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর সানিয়া সাউদ আমাকে  আমার ওয়ার্ডবাসীর সামনে সম্মানহানী করার জন্য দীর্ঘ দিন ধরে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে আসছে। এর ধারাবাহিকতায়  গত মঙ্গলবার (৫ মার্চ) বিকেল ৪টায় ঢাকেশ্বরী বাজার এলাকায় সরকারি টিসিবি পন্য বিতরণের সময় মহিলা সংরক্ষিত কাউন্সিলর সানিয়া সাউদ ক্ষিপ্ত হয়ে আমাকে আমার মৃত পিতা মাতার নাম উল্লেখ্য করে অকথ্য ভাষা গালিগালাজ করে। আমি ওই সময় তাকে গালাগালি করতে নিষেধ করলে ওই সময় মহিলা কাউন্সিলর সানিয়া সাউদ ক্ষিপ্ত হয়ে আমাকে গোপনাঙ্গে লাথি মেরে মারাত্মক ভাবে আহত করে।

ওই সময় তার সাথে থাকা সচিব নাঈম ক্ষিপ্ত হয়ে আমাকে বেদম ভাবে পিটিয়ে নিলাফুলা জখম করে। পরে স্থানীয় এলাকাবাসী ও আমার পরিবারের লোকজন দ্রুত  ঘটনাস্হলে এসে আমাকে জখম অবস্থায় উদ্ধার করে।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান,  বন্দরে সরকারি টিসিবি পণ্য বিতরন নিয়ে  কাউন্সিলরদের  মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ দুইটি তদন্ত করা হচ্ছে। তদন্ত পর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...