নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   জেলার খবর   চৌধুরীবাড়ি বাসষ্ট্যান্ড ব্যবসায়ীদের মতবিনিময় সভা
চৌধুরীবাড়ি বাসষ্ট্যান্ড ব্যবসায়ীদের মতবিনিময় সভা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৬ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ি বাসষ্ট্যান্ড ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ৬ মার্চ ) বিকেল সাড়ে ৩টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এনসিসি৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রুহুল আমিন মোল্লা এবং মুক্তিযোদ্ধা কমান্ডার জুলহাস মিয়া সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও ব্যবসায়ী বৃন্দ।

মতবিনিময় সভায় ব্যবসায়ীরা ক্ষোভের সাথে বলেন,বিগত কমিটির সভাপতির একঘেয়েমির ফলে আজ আমাদের করুন অবস্থা। কোন প্রকার নির্বাচন নেই যার ফলে এক কমিটির মাধ্যমেই বছরের পর বছর যাবত চলছে তাদের অত্যাচার ও জুলুম। সমিতির সভাপতি পদে মহসিন ভুইয়া তার ইচ্ছে মতই চালাচ্ছে সকল কার্যক্রম। বিভিন্ন উৎসবের কথা বলে আমাদের কাছ থেকে চাঁদা নিচ্ছে যার কোন হিসেব নেই বললেই চলে। প্রায় দু’সপ্তাহ পুর্বে মহসিন ভুইয়া কাউকে না জানিয়ে তার মনমত ব্যবসায়ীদের নিয়ে একটি কমিটি গঠন করেন যে সর্ম্পকে আমরা বেশীরভাগ ব্যবসায়ীরা অবগত না। আমরা এ বিষয়ে আপনি ( কাউন্সিলর রুহুল আমিন মোল্লা )  কে ব্যবসায়ীরা অবগত করেছিলাম। আমাদের সকল ব্যবসায়ীদের দাবী আপনাদের মাধ্যমেই এখানে একটি নির্বাচনের আয়োজন করুন। এখানে নির্বাচনের মাথ্যমে যিনিই সভাপতি-সেক্রেটারী নির্বাচিত হবেন তার নির্দেশেই আমরা ব্যবসায়ীরা আগামীতে এখানে সুন্দর পরিবেশে ব্যবসা করে পরিবার-পরিজন নিয়ে বাচঁবো।

প্রধান আলোচক এনসিসি কাউন্সিলর রুহুল আমিন মোল্লা বলেন, আপনারা হলেন দেশের অর্থনীতির অন্যতম মাধ্যম। আপনাদের ট্যাক্সের মাধ্যমেই দেশ সচল থাকে। ইতিপুর্বে আপনাদের ব্যবসায়ীদের একটি চিঠিও পেয়েছি। তবে আপনারা নির্বাচনের যে দাবী করেছেন তার একটি পরিবেশ সৃষ্টির জন্য আমি এবং আমরা সকলেই নিবো তবে সেটা আপনাদেরকে সাথে নিয়ে। আপনারা কেউ অধৈর্য্য হবেননা। এখানে আমার পাশে দেশের সূর্যসন্তানরাও রয়েছে পাশাপাশি রয়েছেন আপনারা ব্যবসায়ী। #

 

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...