নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   রূপগঞ্জে হাসপাতালে অভিযান ও ফুটপাত উচ্ছেদের  কারনে ইউএনওর বিরুদ্ধে অপ-প্রচার
অপপ্রচার / রূপগঞ্জে হাসপাতালে অভিযান ও ফুটপাত উচ্ছেদের  কারনে ইউএনওর বিরুদ্ধে অপ-প্রচার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
রূপগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পাঁচটি হাসপাতালে অভিযান চালিয়ে ৪ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় ও একটি হাসপাতালে সিলগালা করে দেওয়ায় এবং ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া সড়কের সাত শতাধিক অবৈধ দখলকারীকে উচ্ছেদ করায় রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আহসান মাহমুদ রাসেলের বিরুদ্ধে অপ-প্রচার করা হচ্ছে। অনিয়ম, অন্যায়কারী, মাদকব্যবসায়ী, ফুটপাতের চাঁদাবাজ, অসাধু হাসপাতাল ব্যবসায়ীরা একাট্টা হয়ে তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানাভাবে এ অপ-প্রচার করছে।
জানা গেছে, গত ১১ ডিসেম্বর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল রূপগঞ্জে যোগদান করেন।
যোগদানের পর তিনি মহান বিজয় দিবস বর্ণিল আয়োজনে উদযাপন করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনে সুষ্ঠুভাবে আয়োজন ও পরিচালনা করেন। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানে মা ও অভিভাবক সমাবেশের আয়োজন করেন। শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে পাঠদানের কৌশলসহ নানা দিক নির্দেশনা প্রদান করেন। সরকারি মুড়াপাড়া পাইলট হাই স্কুলের শিক্ষার্থীদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের (নিয়মিত পাঠক্রম বর্হিভ‚ত) বিষয়ে আউটলাইন ও নির্দেশনা প্রদান করেন। ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া সড়কের যানজট নিরসনে সাত শতাধিক অসস্থায়ী অবৈধ দখলদারীকে উচ্ছেদ করেন।  মহাসড়কের যানজট নিরসনে অযান্ত্রিক ও অনুমোদনহীন যানবাহন চলাচল বন্ধ করে দেন। রমজান মাসকে সামনে রেখে যানজট নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেন। জনস্বার্থ সংবলিত উন্নয়ন প্রকল্প টেকসই করার লক্ষ্যে পরিদর্শন ও প্রয়োজননীয় ব্যবস্থা গ্রহণ করেন। ভুলতার বলাইখাসহ পানি নিষ্কাশনের খালের স্বাভাবিক প্রবাহ রোধকারী শিল্পকারখানা ও ব্যক্তিদের নিয়ে সচেতনতামূলক সভার আয়োজন করে খালের প্রবাহ স্বাভাবিক করে দেন।
চলমান এসএসসি পরীক্ষা নকলমুক্ত পরিবেশে আয়োজন ও অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। দু:স্থ শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। সামাজিক সৃষ্ট সমস্যা নিয়মিত গণশুনানী  করে সমাধান করছেন। এ সকল কর্মকান্ডে অনিয়ম, অন্যায়কারী, মাদকব্যবসায়ী, ফুটপাতের চাঁদাবাজ, অসাধু হাসপাতাল ব্যবসায়ীরা একাট্টা হয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্রচার মাধ্যমে অপ-প্রচারে লিপ্ত রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল বলেন, নানা অপ-প্রচারে কেউ সুযোগ পাবে না। মাদক ব্যবসা, চাঁদাবাজী, অসাধু ব্যবসায়ীসহ কোন অনিয়ম অন্যায়কারীকে ছাড় দেওয়া হবে না। অন্যায়ের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন, মাদক ব্যবসা, চাঁদাবাজী, অসাধু ব্যবসায়ী যে দলেরই হোক তাদের আইনের আওতায় আনা হবে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...