নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   নারীর উন্নয়ন ও কল্যাণে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করলো মানব কল্যাণ পরিষদ 
নারী দিবস / নারীর উন্নয়ন ও কল্যাণে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করলো মানব কল্যাণ পরিষদ 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ নারীর সমঅধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ” প্রতিপাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদ। নারীর উন্নয়ন ও কল্যাণে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া মাধবীলতা সিটি প্লাজায় সাংগঠনিক মিলনায়তনে নারী দিবসের তাৎপর্য তুলে ধরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,  মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে নারী দিবসের জমকালো আয়োজনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ টাউন ফেডারেশনের চেয়ারম্যান সালমা সুলতানা।  তিনি তার বক্তব্যে বলেন, নারী সব পারে যদি সে উদ্যোগী হয়। নারী পারেন, নারী পারবেন। এ নিয়ে অবশ্যই আত্মবিশ্বাসী ও অদম্য মনোবল থাকতে হবে। মোট কথা ধৈর্য, আত্মবিশ্বাস, মনোবল থাকলে যে কোন কাজে সফলতা আসবেই।
প্রাণবন্ত অনুষ্ঠানে মানব কল্যাণ পরিষদের মহাসচিব মোঃ নিজাম উদ্দিন তার স্বাগত বক্তব্যে বলেন, শিক্ষা ও আর্থিক স্বচ্ছলতা মেয়েদের জন্য গুরুত্বপূর্ণ। তাদের এগিয়ে নিতে শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমরা সুযোগ করে দিয়েছি, তারা তাদের দক্ষতা দেখাচ্ছে।
কবি রুনু সিদ্দিক নারী জাগরণের কথা তুলে ধরে বলেন, নারীদের আরো সচেতন হতে হবে এবং মানুষিক মনোবল চাঙ্গা করতে হবে। তাহলে নারীরা অনেকদূর এগিয়ে যাবে।
মানব কল্যাণ পরিষদের সাংগঠনিক সচিব মোঃ আকবর হোসাইন জনির সঞ্চালনায় আনন্দ বিনোদনে সৃজনশীলতায় চমৎকার অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সঙ্গীত শিল্পী পপি সুলতানা, নারী উদ্যোক্তা সুরাইয়া আক্তার, নারী উদ্যোক্তা সানজিদা রহমান মুনমুন, সাংগঠনিক টিম লিডার বুবলী আক্তার সহ অন্যান্য।
এসময় বিভিন্ন শ্রেণী পেশার নারীরা তাদের অনুভূতি প্রকাশ করেন এবং তাদের জীবনের গল্প তুলে ধরেন। এছাড়াও কবিতা পাঠ ও সঙ্গীত পরিবেশন করে উচ্ছ্বাস প্রকাশ এবং মানবিক মূল্যবোধে কাজ করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে নারীদের সম্মান জানিয়ে উপস্থিত সকলকে বই উপহার দেয়া হয় এবং এম আর সামাদ সমাজ কল্যাণ পাঠাগারের জন্য বেশ কিছু বই উপহার হিসেবে প্রদান করা হয়েছে। পাঠাগারের জন্য বই গ্রহণ করেন মাহবুবুর রহমান জয় চৌধুরী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, লতিফা বেগম, খুকু মনি, মেহেরুন নেছা, প্রেমা রহমান, কানিজ তামান্না, স্মৃতি রানী দে, ফারজানা আক্তার পিংকি, জারিফ অনন্ত প্রমুখ। পরিশেষে লটারির মাধ্যমে দুইজন উদ্যমী নারী কে বিজয়ী ঘোষণা করে প্রথম ও দ্বিতীয় পুরস্কার তুলে দেয়া হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...