নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   রূপগঞ্জে ফার্নিচার মার্কেটে আগুন ৮ দোকান পুড়ে ছাই
আগুন / রূপগঞ্জে ফার্নিচার মার্কেটে আগুন ৮ দোকান পুড়ে ছাই
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

নিজাম উদ্দিন আহমেদ – রূপগঞ্জ প্রতিবেদকঃরূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকার আজিজের ফার্নিচার মার্কেটে আগুনের ঘটনা ঘটেছে। এসময় মার্কেটের মোট ৮ দোকান পুড়ে ছাই হয়ে যায়। এখনোক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে জানা যায়নি।ঘটনাটি ঘটেছে ১৩ মার্চ বুধবার দুপুর দেড়টায় গোলাকান্দাইল চৌরাস্তার পাশে আজিজের ফার্নিচার মার্কেটে।


এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লেগেছে বলে ধারণা করেন বেডিং স্টোরের ব্যবসায়ী হারুন মিয়া। তিনি বলেন প্রথমে বৈদ্যুতিক খুঁটিতে লাগানো বোতল ব্রাষ্ট হয় ও দোকানের ভেতরে থাকা মিটারে আগুন লেগে মুহুর্তের মধ্যে লেপের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এরপর একেএকে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। মার্কেটের আশপাশে কোন পানি না থাকায় হাজার হাজার মানুষের উপস্থিতি থাকলেও আগুন নেভানো সম্ভব হয়নি। আগুনের তৃব্যদাহে কেউ কাছাকাছি যেতেই পারেনি। আশপাশের কিছু দোকান্দার জীবনের ঝুঁকি নিয়ে বালু ছিটিয়ে ঘন্টাব্যাপী ব্যার্থ চেস্টা চালাতে থাকে। বেশ কিছুক্ষণ পর খবর পেয়ে আড়াইহাজার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ আনেন।


এ ব্যাপারে আড়াই হাজার ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রবিউল জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ এখোনও সঠিকভাবে জানা যাবে না, এখানে মোট আটটি দোকানের মালামাল পুড়েছে। আর মার্কেটে অগ্নি নির্বাপক যন্ত্র না থাকায় অগ্নিকাণ্ড ভয়াবহরূপ ধারণ করে। ভবিষ্যতে এ ব্যাপারে মার্কেটের ব্যবসায়ীগণ সচেতন হবে বলে আশ্বাস দেন।
অগ্নিকান্ডে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি।
অগ্নিকাণ্ডের ঘটনায় ভুলতা ফাঁড়ির পুলিশ ও হাইওয়ে পুলিশ সক্রিয় ভুমিকা রাখে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...