নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   শহরে আবাসিক ভবন থেকে রেস্টুরেন্টগুলো বাইরে স্থানান্তর করা হবে – জেলা প্রশাসক
জীবন নিয়ে ব্যবসা হতে পারে না / শহরে আবাসিক ভবন থেকে রেস্টুরেন্টগুলো বাইরে স্থানান্তর করা হবে – জেলা প্রশাসক
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১৬ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেছেন, মানুষের জীবন নিয়ে ব্যবসা হতে পারে না। রেস্টুরেন্টগুলো আইন অনুযায়ী যা যা থাকার দরকার তা যেন রাখে। আমরা দেখেছি রেস্টেুরেন্টগুলো আবাসিক এলাকায় করা হচ্ছে। বেইলি রোডের মতো দু:খজনক ঘটনা যেন নারায়ণগঞ্জে না ঘটে এজন্য আমাদের টিম কাজ করছে। ক্রামান্বয়ে রেস্টুরেন্টগুলো আবাসিক ভবন থেকে বাইরে স্থানান্তর করা হবে। রেস্টেরেন্ট রেস্টুরেন্ট এর জায়গায় থাকবে। তাদের সকল দপ্তরের ছাড়পত্র আছে কি না আমরা তা দেখবো।বিশ্ব ভোক্তা অধিকার দিসব উপলক্ষ্যে শুক্রবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এরআগে “স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষ্যে আদালতপাড়ায় র‌্যালি বের করা হয়।

তিনি আরও বলেন, রমজানে ব্যবসায়িদের বলবো যার যার অবস্থান থেকে কম লাভ করে প্রকৃত খাবারটা মানুষকে দেন। ভোক্তার যে অধিকার তা যেন সংরক্ষণ হয়, সেদিকে সবাই খেয়াল রাখবেন। আমরা নিজেরাই ভোক্তা আবার নিজেরাই বিক্রেতা। আমরা কেউ একটি পণ্য বিক্রি করি আবার অন্য একটি পণ্য ক্রয় করি। কোন না কোনভাবে প্রত্যেকেরই কিন্ত অধিকার খর্ব হচ্ছে।
তিনি আরও বলেন, জেলা প্রশাসক নয় রাষ্ট্রের নাগরিক হিসেবে অনুরোধ করবো প্রত্যেকে যেন যার যার ব্যবসাটা সঠিকভাবে করি। আমরা ন্যায্য মূল্য রাখি। ভেজালমুক্ত নির্ভেজাল খাবার যেন মানুষ খেতে পারে সেই উদ্যোগটা গ্রহণ করি।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সদস্য বিল্লাল হোসেন রবিন, নারায়ণগঞ্জ সুগার এন্ড ওয়েল মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি শংকর সাহা, ক্যাব,

নারায়ণগঞ্জ’র সাধারণ সম্পাদক কাজী দলিল উদ্দিন দুলাল, হোটেল-রেস্তোরা মালিক সমিতির সভাপতি মনিরুজ্জামান মনির, বেসরকারী হাসপাতাল ও ক্লিনিক মালিক সমিতির সভাপতি শাহীনসহ আটা-ময়দা মালিক সমিতি, চাল আড়ৎদার মালিক সমিতি, ড্রাগ এন্ড কেমিস্ট ব্যবসায়ি সমিতি, নিতাইগঞ্জ ব্যবসায়ি সমিতি, কালিবাজার ব্যবসায়ি সমিতি, দিগুবাবু বাজার ব্যবসায়ি সমিতির প্রতিনিধি সহ বিভিন্ন ব্যবসায়ি সংগঠনের নেতৃবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...