নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   জাতীয় পার্টির আলোচনা ও ইফতার পার্টি অনুষ্ঠিত
ইফতার মাহফিল / জাতীয় পার্টির আলোচনা ও ইফতার পার্টি অনুষ্ঠিত
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১৬ মার্চ, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ  পবিত্র রমজান উপলক্ষে  বন্দরে সার্বিক পরিস্থিতি মূলক আলোচনা সভা ও  ইফতার পার্টি  অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেল ৫টায় বন্দর উপজেলা জাতীয় পার্টি উদ্যাগে কলাগাছিয়া ইউনিয়নের সাবদীস্থ কাজমী কমিউনিটি সেন্টারে  আলোচনা সভা শেষে এ  ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও ইফতার পার্টি অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য বন্দর উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক ও ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামাল হোসেন বলেন, আমি সর্ব প্রথম মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি দীর্ঘদিন পর জাতীয় পার্টি  নেতাকর্মীরা এক সাথে হতে পেরে। এ রকম আয়োজন করার জন্য আমি আয়োজকদের ধন্যবাদ  জ্ঞাপন করছি। নিয়মিত কোন কর্মসূচি না থাকায় নেতাকর্মীরা ঝিমিয়ে পরেছে। নেতাকর্মীদের চাঙ্গা রাখা জন্য বেশি বেশি করে সাংগঠনিক সভা আয়োজন করা প্রয়োজন। সামনে উপজেলা নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে আমাদেরকে আরো বেশি সুসংগঠিত হতে হবে। কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি নূর নবী ওসমানী সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার পার্টি অনুষ্ঠানে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বন্দর উপজেলা জাতীয় পার্টি সভাপতি মো: বাচ্চু প্রধান।  জেলা যুবসংহিত যুগ্ম সম্পাদক  লিয়কত আলী সঞ্চালনায়  আলোচনা সভা ও ইফতার পার্টি অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বন্দর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মাইন উদ্দিন মানু, কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টি সাধারন সম্পাদক আলহাজ্ব আবু হানিফা, মদনপুর ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি খাইরুল বাসার ভূইয়া, বন্দর ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি শাহাবুদ্দিন সাবা ও সাধারন সম্পাদক  এরশাদ, কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টি সাংগঠনিক সম্পাদক সফি ঢালী,

মুছাপুর ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি মো: ওয়াসিম ও সাধারন সম্পাদক মো: মোস্তফা প্রমুখ। আলোচনা সভা ও ইফতার পার্টি  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামগড় ইউনিয়ন জাতীয় পার্টি সাধারন সম্পাদক বাবুল মেম্বার, মুছাপুর ইউনিয়ন জাতীয় পার্টি সহ- সভাপতি নূর উদ্দিন
কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টি সহ সভাপতি অখিল উদ্দিন,যুগ্ম সম্পাদক  মোঃ মহসিন মেম্বার, কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টি নেতা সরদার মো: আবু তালেব, আনিছ উদ্দিন লিখন, নূর ইসলাম, সাহাদাত হোসেন, মো: সেলিম,  আলমগীর, জাবের হোসেন, প্রমুখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...