নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   নারায়ণগঞ্জে ক্যাবের ইফতার বাজার মনিটরিংয়ে ২৯টি পণ্যের মূল্য নির্ধারণ
বাজার মনিটরিং / নারায়ণগঞ্জে ক্যাবের ইফতার বাজার মনিটরিংয়ে ২৯টি পণ্যের মূল্য নির্ধারণ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১৬ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাড়ায় ইফতার বাজার মনিটরিং করা হয়েছে।ইফতার বাজার মনিটরিংয়ে সময় ২৯টি পণ্যের মূল্য নির্ধারণ করা হয়। মনিটরিংয়ের নেতৃত্ব দিয়েছেন, ভোক্তা অধিকার সংরক্ষন কমিটির সদস্য ও ক্যাব, নারায়ণগঞ্জে যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন রবিন। উপস্থিত ছিলেন, ক্যাব, জেলা কমিটির সদস্য রোকনুজ্জামান মিঠু, ক্যাব,

নারায়ণগঞ্জ সদর উপজেলা কমিটির সভাপতি ডা. গাজী খায়রুজ্জামান প্রমুখ।শনিবার (১৬ মার্চ) বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত চাষাড়া থেকে মিশনপাড়া পর্যন্ত নবাব সলিমুল্লাহ সড়কের দুইপাশে সুগন্ধা বেকারী, সুগন্ধা রেস্টুরেন্ট, সুমাইয়া বিরিয়ানী, এ্যাঁটেল মাটি রেস্টুরেন্ট, ফুডল্যান্ড, সুলতান ভাই রেস্টুরেন্ট, সুইটনেশন, প্যারিস বাগেত, বৈশাখী রেস্টুরেন্টসহ ছোট ছোট ইফতারের দোকান মনিটরিং করা হয়। এসময় দোকানীদের তৈরীকৃত ইফতার ঢেকে রাখা এবং সরবরাহ করার সময় স্টাফদের মাথায় ক্যাপ, মুখে মাস্ক, হাতে গ্লাভস লাগানোর জন্য বলা হয়।

পাশপাশি কোন অবস্থাতেই যেন বাসি ইফতার বিক্রির চিন্তা করা না হয়। এসব নিয়ম না মানলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কি কি শাস্তি হতে পারে সেই সংক্রান্ত হ্যান্ডবিল বিতরণ করা হয় তৈরীকৃত ইফাতার বিক্রেতাদের মাঝে। এছাড়া চাষাড়া মার্ক টাওয়ারের পাশে ও প্রেসিডেন্ট রোডে দুটি ইফতারী বিক্রির দোকান মনিটরিং করা হয়।অন্যদিকে মিশনপাড়ায় স্বপ্ন সুপার শপও মনিটরিং করা হয়। সরকার ২৯টি পণ্যের মূল্য নির্ধারণ করে দিয়েছে। সরকার নির্ধারিত মূল্যে পণ্যগুলো বিক্রি করার জন্য স্বপ্ন সুপার শপ অনুরোধ করা হয়। বেশি দামে বিক্রি করলে কি অর্থদন্ড হতে পরে তা জানিয়ে দেয়া হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...