নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   সোনারগাঁয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অবৈধ স্টল, ক্রীড়া প্রেমিদের ক্ষোভ
ক্ষোভ / সোনারগাঁয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অবৈধ স্টল, ক্রীড়া প্রেমিদের ক্ষোভ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১৭ মার্চ, ২০২৪

সুমন মিয়া – সোনারগাঁ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অবৈধ ভাবে স্টল বসিয়ে মেলা পরিচালনার অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী নামদারী নেতার বিরুদ্ধে। আওয়ামীলীগের নাম ভাঙ্গিয়ে ওই ব্যাক্তি গত ১৫ জানুয়ারি থেকে ওই স্থানে বেশ কয়েকটি দোকান বসিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।স্টেডিয়াম মাঠ সংলগ্ন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্ত্বরে মাসব্যাপী মেলাকে কেন্দ্র করে এ মেলা বসানো হয়।

পরবর্তীতে মাসব্যাপী মেলা শেষ হলেও স্টেডিয়াম মাঠে অবৈধ ভাবে বসানো বেশ কয়েকটি স্টলের মধ্যে তিনটি স্টল এখনো বিদ্ধমান রয়েছে। এনিয়ে ক্রীড়া প্রেমিরা ক্ষোভ প্রকাশ করেছেন।জানা গেছে, গত ১৫ জানুয়ারি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্ত্বরে মাসব্যাপী লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু হয়। এ মেলায় প্লাষ্টিক পন্য বর্জন করা হয়। এ সুযোগে স্থানীয় আওয়ামী নামদারী এক নেতা ফাউন্ডেশনের পার্শ্ববর্তী শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বেশ কয়েকটি স্টল বসিয়ে মেলা জমান। এরই মধ্যে মাসব্যাপী মেলা শেষ হলেও স্টেডিয়ামের অবৈধ মেলা যেনো শেষ আর হচ্ছে না।

স্টেডিয়ামে বসানো স্টল গুলো বীরদর্পে তাদের ব্যবসা পরিচালনা করে যাচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ক্রীড়া প্রেমি জানান, স্টেডিয়ামে অবৈধ স্টল বসিয়ে মেলা জমানোর কারনে স্টেডিয়ামের সোন্দর্য্য নষ্ট হচ্ছে। অথচ বর্তমান সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার এ স্টেডিয়ামের অবকাঠামো উন্নয়নের জন্য জাতীয় সংসদে উত্থাপন করেছেন। অবিলম্বে অবৈধ স্টল উচ্ছেদের দাবী জানান তারা।এব্যাপারে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সামসুল ইসলাম ভুইয়া জানান, দলের নাম ভাঙ্গিয়ে কেউ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে স্টল বসিয়ে থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ জানান, বিষয়টি খোজ নিয়ে দেখা হচ্ছে। এমনটি হয়ে থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...