নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   মূল্য তালিকা ত্রুটিপূর্ণ থাকায় দুই ক্লিনিকসহ চার প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা
অনিয়ম-দুর্নীতি / মূল্য তালিকা ত্রুটিপূর্ণ থাকায় দুই ক্লিনিকসহ চার প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২০ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জে চার প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২০ মার্চ) দুপুর থেকে বিকাল পর্যন্ত নগরীর খানপুর, কালিবাজার চারারগোপ ও নিতাইগঞ্জে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় খানপুরে মেডি এইড ডায়াগনস্টিক সেন্টার, আল হেরা জেনারেল হাসপাতাল, কালিরবাজারে মেসার্স আজমেরী ভান্ডার ফলের আড়ত ও নিতাইগঞ্জে আর্শিবাদ ওয়েল মিলকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সকারী পরিচালক মো: সেলিমুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, বাজার কর্মকর্তা সুমন খন্দকার ও ক্যাবের জয়েন্ট সেক্রেটারী বিল্লাল হোসেন রবিন।

সেলিমুজ্জামান জানান, মেয়দোত্তীর্ণ রি-এজেন্ট ও সেবার মূল্য তালিকা ত্রুটিপূর্ণ থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৯ ও ৫১ ধারায় মেডি এইড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা, রোগীর কাছ থেকে অতিরিক্ত টাকা নেয়ার অপরাধে ৪০ ধারায় আল হেরা জেনারেল হাসপাতালকে ৪০ হাজার টাকা, তরমুজের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৩৮ ধারায় আজমেরী ভান্ডার ফলের আড়তকে ৩০ হাজার টাকা এবং প্রদত্ত মূল্যের বিনিময়ে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করার অপরাধে ৪৫ ধারায় আর্শিবাদ ওয়েল মিলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া চাষাড়ায় ফল ব্যবসায়িদের অতিরিক্ত দামে তরমুজ বিক্রি না করার সতর্ক করা হয়। কালিবাজার চারাগোপে ডাব ব্যবসায়ীদের সতর্ক করার পাশপাশি প্রত্যেক ফলের আড়তদারকে প্রতিদিনের মূল্য তালিকা দৃশ্যমান জায়গায় প্রদর্শন করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। পুরো রমজান মাস জুড়ে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...