নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   মানবপাচার মামলায় গ্রেফতার পনিরকে কোর্টে প্রেরণ 
গ্রেফতার / মানবপাচার মামলায় গ্রেফতার পনিরকে কোর্টে প্রেরণ 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ রাকিব হাসান পনির (৪৪) নামে এক ব্যাক্তিকে মানব পাচার মামলায় গ্রেফতার করে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করেছে। বুধবার রাতে তাকে নরসিংদীর মাধবদী থানার মৈষাদী কান্দাপাড়া এলাকা থেকে আটক করে বৃহষ্পতিবার সকালে কোর্টে প্রেরণ করা হয়। তিনি ওই এলাকার মৃত আবুবকরের পুত্র।

মামলার এজাহার থেকে জানা যায় যে, উপজেলার রসুলপুর এলাকার হাবিবুর রহমানের ভাতিজা মোঃ জোবায়ের (২৪) কে গ্রেফতারকৃত পনিরসহ তার আরো ২ সহযোগি মিলে বিভিন্ন প্রলোভনের মাধ্যমে  প্রবাসে পাঠানোর চেষ্টা করে। এতে সে রাজী না হওয়ায় গত ৯ ফেব্রæয়ারী রাত ১০টায় পনির ও তার সহযোগিরা জোবায়ের ও তার অপর বন্ধু মামুনকে রসুলপুর এলাকা থেকে বলপূর্বক অপহরণ করে মায়ানমারে পাচার করে দেয়। পরে তাকে তাদের সুবিধা মত জায়গায় আটকে রেখে দৈহিক ভাবে অত্যাচার নির্যাতন করে । জোবায়ের সহ তার আরো এক বন্ধু মামুন মিয়া বর্তমানে মায়ানমারে আটক আছে।

আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসানউল্লাহ জানান, আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের রসুলপুর গ্রামের হাবিবুর রহমান নামে এক লোক পনিরের বিরুদ্ধে আড়াইহাজার থানায় মানবপাচার আইনে একটি মামলা দায়ের করলে পনিরকে তার বাড়ী থেকে গ্রেফতার করা হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...