নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   আফজাল হত্যা মামলার বাদীকে আসামী রাজু প্রধানের হুমকী
হুমকি আফজাল হত্যা মামলার বাদীকে আসামী রাজু প্রধানের হুমকী
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ ফতুল্লা থানাধীন পশ্চিম দেওভোগ প্রধানবাড়ী এলাকার চিহিৃত সন্ত্রাসী প্রায় ২৬ মামলার আসামী এবং যুবলীগ নেতা আফজাল হত্যা মামলার প্রধান আসামী রাজু প্রধান জামিনে বেড়িয়ে আরো যেৎপরায়া হয়ে উঠেছে। তার অত্যাচারে স্থানীয় বাসিন্দাগন অতিষ্ঠ হয়ে উঠেছে। অপর দিকে আফজাল হত্যা মামলার বাদী নিহতের বাবা এবাদুল হোসেন প্রধানকেও মামলা উঠিয়ে নিতে ভয়ভীতি প্রদর্শন করার অীভযোগ পাওয়া গেছে দুর্ষর্ষ রাজু প্রধানের বিরুদ্ধে। এ ঘটনায় আফজালের পিতা এবাদুল হোসেন প্রধান নিরাপত্তা চেয়ে ফতুল্লা মডেল থানায় রাজু প্রধানগংদের বিরুদ্ধে সাধারন ডায়েরী করেছেন।

থানায় জিডি সুত্রে জানা যায়,এবাদুল হোসেন প্রধান ফতুল্লা মডেল থানার মামলা ০২-২৪, তারিখ-০৯/০৪/২০২৩, যারা-৩০২/৩৪ পেনাল কোড এর বাদী। উল্লেখিত মামলার আসামী ১. রাজু বাধান (৩৫), পিতা-রিয়াজ প্রধান, সাং-পশ্চিম দেওভোগ (বাংলা বাজার প্রধানবাড়ী), আজমন হাসান ও রাসু (৩৪) পিতা-মৃতঃ নাসির মিয়া @ আবুবকর সিদ্দিক,  আমিন (১৯), পিতা-মৃত নুরুমিয়া, সুজন (৩৫), পিতা-আবদুল জলিলগন বিজ্ঞ আদালত হইতে জামিনে আসিয়া উল্লেখিত বিবাদীরা সহ তাহাদের সহযোগী অজ্ঞাতনামা ৪/৫ জন আমার দায়েরকৃত উল্লেখিত মামলা উঠাইয়া নেওয়ার জন্য আমাকে সহ আমার যেই ভাই রাজু প্রধানকে বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি করা সহ বিভিন্ন প্রকার ভার্থীতি ও হুমকি প্রদান করিয়া আসিতেছিল।

১৮ মার্চ রাত অনুমান ১১.৫৫ ঘটিকার সময় আমার বাড়ীর সামনে রাস্তায় উল্লেখিত বিবাদীগণ সহ অজ্ঞাতনামা ৪/৫ জন আমার দায়েজকৃত উল্লেখিত মামলা উঠাইয়া নেওয়ার জন্য আমাকে সহ আমার ছোট ভাই রাজু প্রধানকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও জীবন নাশের হুমকি প্রদান করে। আমি উল্লেখিত মামলা উঠাইয়া না নিলে আমাকে সহ আমার ছোট ভাই রাজু প্রধানকে মারপিট, খুন জখম এবং গুম করা সহ মিথ্যা মামলায় জড়াইয়া হরবানী করিবে মর্মে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করে। এমতাবস্থায় আমি ও আমার পরিবারবর্গ দারুন ভাবে জান মালের নিরাপত্তাহীনতায় ভূগিতেছি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...