নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   বন্দরে নাসিম ওসমান সেতুর টোল বক্সে ট্রাকের ধাক্কা ডিভাইডর ভেঙে ক্ষতি
দুর্ঘটনা / বন্দরে নাসিম ওসমান সেতুর টোল বক্সে ট্রাকের ধাক্কা ডিভাইডর ভেঙে ক্ষতি
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ  বন্দরে নাসিম ওসমান সেতুর টোল বক্সে ট্রাকের ধাক্কায় ডিভাইডার ভেঙে ক্ষতিগ্রস্থ হওয়ার খবর পাওয়া গেছে । তবে  সেখানে কোন হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনা কবলিত   ট্রাকটি আটক করার পর জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ)দুপুরে ৩টায় বন্দর থানার পরাজিকান্দাস্থ  একেএম নাসিম ওসমান সেতুর টোল বক্সে সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান,মদনগঞ্জ থেকে যাওয়ার পথে মালবাহী ১৪ চাকার লরি ট্রাক নং চট্র মেট্রো-ঢ-৮১- ২৬২২  এর চালক আলী আকবর(৪৪) ব্রিজ পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে টোল বক্সে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। ফলে টোল বক্সের ডিভাইডার ভেঙে ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ট্রাক চালক আলী আকবর কে আটক করা হয়। পরবর্তীতে ১ হাজার টাকা জরিমানা নিয়ে টোল বক্সের সুপার ভাইজার সঞ্জয় ট্রাকটি ছেড়ে দেয়।

ট্রাক চালক আলী আকবর বলেন, সুপার ভাইজার সঞ্জয় আমাদের কোম্পানী থেকে মাসিক টাকা নেয়। সেই কারণে ট্রাক ছেড়ে দিয়েছেন। এক হাজার টাকা তো ওনাকে চা খাওয়ার জন্য দিয়েছি। এ বিষয় জানতে চাইলে সুপার ভাইজার সঞ্জয় বলেন,ট্রাকের ধাক্কায় টোল বক্সের সামনে ডিভাইডারে কিছুটা ক্ষতি হয়েছে। ওই ট্রাক চালক  পরিচিত। তাই ঢাকার অফিসে কথা বলে এক হাজার টাকা জরিমানা রেখে ট্রাক ছেড়ে দেওয়া হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...