নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   আকিজ ফিট ফ্যাক্টরী কাজের নিয়ন্ত্রন নিয়ে জাতীয় পার্টি  ও আওয়ামীলীগের মধ্যে উত্তেজনা 
উত্তেজনা / আকিজ ফিট ফ্যাক্টরী কাজের নিয়ন্ত্রন নিয়ে জাতীয় পার্টি  ও আওয়ামীলীগের মধ্যে উত্তেজনা 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ বন্দরে নির্মানাধীন আকিজ ফিট ফ্যাক্টরী কাজের নিয়ন্ত্রন নিয়ে জেলা জাতীয় পার্টি নেতা   জাহাঙ্গীর ও স্থানীয় আওয়ামীলীগ নেতা আঙ্গুর গ্রুপের মধ্যে উত্তেজনার খবর পাওয়া গেছে । তবে এ ঘটনায় কোন পক্ষের আহত হওয়ার খবর  পাওয়া যায়নি।  বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা ১১টায় বন্দর থানার নবীগঞ্জ বাগবাড়ীস্থ আকিজ স্ট্যান্ডের সামনে এ উত্তেজনার ঘটনাটি। এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে বন্দর থানা এসআই ফয়েজসহ সঙ্গীয় র্ফোস দ্রুত ঘটনাস্থলে আসলে ওই সময় উভয় গ্রুপ গ্রেপ্তার এড়ানোর জন্য কৌশলে পালিয়ে যায়। বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, জেলা জাতীয় পার্টি নেতা জাহাঙ্গীর ও ২৩ নং ওয়ার্ডে আওয়ামীলীগের সভাপতি মাহাবুবুর রহমান কমল দীর্ঘ দিন ধরে বন্দরে আকিজ গ্রুপে ঠিকাদারি কাজ করে আসছে।

এ সুবাদে জাতীয় পার্টি নেতা জাহাঙ্গীর নবীগঞ্জ বাগবাড়ীস্থ নির্মানাধীন আকিজ ফিট ফ্যাক্টরী বাউন্ডারি দেয়াল নির্মানের কাজ পায়। আকিজ গ্রুপের কাজ পাওয়াকে কেন্দ্র করে বৃহস্পিতবার বেলা ১১টায় কবিলেরমোড় এলাকার মোসাদেক রহমান আঙ্গুরের নেতৃত্বে অজ্ঞাত নামা ৩০/৪০ জনের একটি সঙ্ঘবদ্ধ দল আকিজ গ্রুপের নির্মানধীন সাইটে প্রবেশ করে দেয়াল নির্মান কাজ বন্ধ করে দেয়। এ নিয়ে সেখানে ঘটে চরম উত্তেজনা।


এ ব্যাপারে আকিজ গ্রুপের এডমিন আলামিন মোল্লা জানান, আকিজ গ্রুপে কাজ দাবি নিয়ে তারা এখানে এসে ছিল। নির্মানাধীন সাইডে  অপ্রীতিকর  কোন ঘটনা ঘটেনি। বিষয়টি  কর্তৃপক্ষকে  জানানো হয়েছে।
এ ব্যাপারে স্থানীয় আওয়ামীলীগ নেতা মোসাদেক হোসেন আঙ্গুর জানান, নবীগঞ্জ বাগবাড়ীস্থ  নির্মানাধীন আকিজ ফিট ফ্যাক্টরী সামনে বাগবাড়ী যুব সমাজের একটি কার্যলয়ে নির্মান করার জন্য আমারা সেখানে গিয়ে ছিলাম।

সেখানে  আমাদের উপস্থিতি দেখে বন্দরে কিছু বখাটে ছেলে আমাদের উপর চড়াও হয়।
এ ঘটনায় জেলা জাতীয় পার্টি নেতা জাহাঙ্গীর জানান, ঘটনাস্থলে আমি ছিলাম না। পরে এসে জানতে পেরেছি আমার কাজ কে বা কারা বন্ধ করে দিয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...