নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   গাছ কাটার প্রতিবাদে ৩নং ঘাটে পাল্টা বৃক্ষ রোপণ কর্মসূচি
বৃক্ষ রোপন / গাছ কাটার প্রতিবাদে ৩নং ঘাটে পাল্টা বৃক্ষ রোপণ কর্মসূচি
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ গাছ কাটার প্রতিবাদে ৩নং ঘাটে পাল্টা বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে। আজ ২২ মার্চ, ২০২৪ (শুক্রবার) সকাল ১১টায় শীতলক্ষ্যা পাড়ের গাছ কাটার প্রতিবাদে পাল্টা বৃক্ষ রোপণ কর্মসূচি করে আন্দোলনকারীরা। এসময় উপস্থিত ছিলেন আন্দোলনকারী সংগঠনের সদস্য সচিব শুভ দেব, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর কমিটির সমন্বয়কারী নিয়ামুর রশীদ বিপ্লব,

প্রতিবেশ আন্দোলনের সংগঠক আওলাদ হোসেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জেলার সহ সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক সৃজয় সাহা, সাংবাদিক আফসানা মুন সহ প্রমুখ ব্যাক্তিবর্গ।শুভ দেব বলেন, গত একুশে ফেব্রুয়ারী থেকে আজকের দিন পর্যন্ত পুরো একমাস যাবৎ আমরা ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছি। প্রায় প্রতিদিনই আমাদের কোন না কোন কর্মসূচি চলছে। আমরা বিআইডব্লিউটিএ সহ জেলা প্রশাসক, বন বিভাগ, পরিবেশ অধিদপ্তরে স্মারকলিপি দিয়েছি। তারা সকলেই আমাদের আশ্বস্ত করলেও এখানে আমরা বিপরীত চিত্র লক্ষ করছি। এখানে তমা কন্সট্রাকশনের লোকজন এসে খুঁটি পুঁতে গেছে। প্রতিদিন এসে মাপঝোঁক করছে৷ তারা এই জায়গাটিকে অবরুদ্ধ করতে চায়। তারপর গাছ কাটবে।

আমরা এই এলাকার স্থানীয় মানুষ, ব্যবসায়ী থেকে শুরু নারায়ণগঞ্জবাসীর মতামত জরিপ করেছি। কোন বিবেকবান মানুষ গাছ কাটার পক্ষে নন। আমরা আশা করেছিলাম সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ নারায়ণগঞ্জের প্রশাসনিক কর্তারা এ বিষয়ে আন্তরিকতা দেখাবেন। কিন্তু তাদের অবস্থান যে শেষমেশ গাছ কাটার পক্ষেই তা পরিষ্কার হয়েছে।

তিনি আরও বলেন, আমরা প্রকল্পের বিরোধিতা করছি করছি না। আমরা বলছি গাছগুলোকে রেখেই পরিকল্পনা সংশোধন করতে। আমরা ৬ দফা দাবি ইতিমধ্যেই নাসিক মেয়রের কাছে তুলে ধরেছি। অচিরেই এই দাবিনামা নিয়ে আমরা নারায়ণগঞ্জবাসীর সামনে হাজির হবো। আমরা আশা করি বিআইডব্লিউটিএ তাদের ভুল বুঝতে পারবে। আজকে যে গাছগুলোকে রোপণ করা হল সেগুলোকে রক্ষায় তারা সচেষ্ট থাকবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...