নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   জেলার খবর   ঢাকা সিলেট  মহাসড়ক আবারো ফুটপাত ব্যবসায়ীদের দখলে, প্রশাসন নিরব
প্রশাসন নিরব / ঢাকা সিলেট  মহাসড়ক আবারো ফুটপাত ব্যবসায়ীদের দখলে, প্রশাসন নিরব
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
রূপগঞ্জ প্রতিবেদকঃ রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকায় মহাসড়ক আবারো দখল করে নিয়েছে ফুটপাত ব্যবসায়ীরা। প্রশাসন নিরব রয়েছে বলে অভিযোগ উঠেছে।
২২শে মার্চ শুক্রবার সকাল দশটায় মহাসড়কে গিয়ে দেখা যায় মহাসড়ক দখল করে ফুটপাত বসিয়েছে। অন্যদিকে হাইওয়ে ফাড়ির পুলিশ ও ভুলতা ফাড়ির পুলিশ নীরব থাকায় জনমনে প্রশ্ন উঠে তাহলে প্রশাসনের সাথে কি হকারদের আবারো সমঝোতা হয়েছে।
যদি না হয় তাহলে কেমন করে আবার ফুটপাত বসে।
জানা যায় গত ২৯শে ফেব্রুয়ারি থেকে অদ্যাবধি মহাসড়ককে ও ফুটপাতে কোন হকার বসতে পারেনি, গুঞ্জন উঠেছে গতকাল রাতে না কি একটি মহলের যোগসাজশে আবার ফুটপাতে বসার বিষয় সমঝোতা হয়। আর তারই প্রমাণ মিলে আজ সকালে। সকালে মহাসড়কে কয়েক শত হকার বসতে দেখা যায়।
মহাসড়কে আবারো ফুটপাতে বসার বিষয়ে জানতে চাইলে হাইওয়ে পুলিশের ভুলতা ক্যাম্পের  (ইনচার্জ) ইনস্পেক্টর মোহাম্মদ আলী আশরাফ মোল্লা বলেন আমাদের লোকবল কম থাকায় সব ঠিক রাখা যাচ্ছে না। আমরা দায়িত্ব পালন করে আসছি। তবে সব ঠিক হয়ে যাবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...