নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   স্বাধীনতার প্রকৃত ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে – হুইপ বাবু 
স্বাধীনতা দিবস / স্বাধীনতার প্রকৃত ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে – হুইপ বাবু 
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বিদ্যানিকেতনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হুইপ বাবু স্বাধীনতার প্রকৃত ইতিহাসকে আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে— জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবু জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবু, এমপি বলেন, স্বাধীনতার প্রকৃত ইতিহাসকে আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। সেই ডাকে সাড়া দিয়ে এদেশের সাড়ে সাত কোটি মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পরেছিলেন।

নজরুল ইসলাম বাবু বলেন, আমরা স্বাধীনতা অর্জন করেছি, এই স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে হলে জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে। তিনি বলেন, বর্তমান প্রজন্ম যাতে শিক্ষার বাইরে নেশা, সন্ত্রাসী ও মাদকে জড়িয়ে না পড়ে সেজন্য আমাদেরকে সচেতন হতে হবে। তিনি শিক্ষকদের যোগ্য নাগরিক হিসেবে ছাত্রদের গড়ে তোলার আহবান জানিয়ে বলেন, একজন শিক্ষক পারে একজন শিক্ষার্থীকে সত্যিকারের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে।

তিনি প্রত্যেক শিক্ষার্থীকে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহবান জানান। তিনি সোমবার দুপুরে দেওভোগ ভুইয়ারবাগ এলাকায় অবস্থিত বিদ্যানিকেতন হাই স্কুল আয়োজিত স্বাধীনতা ও জাতীয় উপলক্ষে তিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বিদ্যানিকেতন পরিচালনা পরিষদের সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দীপু,

ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ডি.এম আরাফাত, বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল, প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা। অনুষ্ঠানের শুরুতেই বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা দেশের গান, আবৃত্তি, নৃত্য পরিবেশ করেন। স্বাধীনতা দিবস উপলক্ষে রচনা, সংগীত ও আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি নজরুল ইসলাম বাবু এমপি পুরস্কার বিতরণ করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...