নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   অপরিকল্পিত কনটেইনার পোর্ট নির্মাণ বাতিলের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি   |   মাসে ৪০ লাখ টাকার চাঁদাবাজি ডিসিকে স্মারকলিপি দিল শ্রমিক দল নেতা   |   স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দুই স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন কুমিল্লার সিভিল সার্জন   |   ফতুল্লায় কুবি শিক্ষার্থীর লাশ উদ্ধার স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগে পুলিশ হেফাজতে    |   প্রতারক দম্পতি এনজিওর ১০ লাখ টাকা উত্তোলন করে উদাও   |   মাকসুদা হত্যা মামলা রিমান্ড শেষে আসামী আদালতে প্রেরণ   |   আইনজীবী জালাল উদ্দিন ভূঁইয়া ও আফরোজা বেগমের মৃত্যুতে ‎শোকসভা ও দোয়া   |   কাশীপুরে ৫ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করলো লায়ন্স ক্লাব   |   বন্দরে আলোচিত মাকসুদা হত্যা মামলায় সাদ্দাম ও তায়েম হাবিব গ্রেপ্তার   |   শুক্রবার বন্দরে আহলে বায়াত কনফারেন্সে আসছেন স্কলার সাইফুল আজম বাবর আল-আজহারী   |   ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে বন্দরের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান   |   বিশিষ্ট সার্জন অধ্যাপক ডক্টর কে এম আশরাফ আলী’র ইন্তেকাল   |   জয় বাংলা শ্লোগান দেয়ার ঘটনায় আইভীর আইনজীবী সহ তিনজন গ্রেপ্তার   |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম 
 প্রচ্ছদ   ধর্ম   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ৬৯ তম বাৎসরিক ওরশ মোবারক
ওরশ মোবারক / ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ৬৯ তম বাৎসরিক ওরশ মোবারক
  ধর্ম || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪

হাসান উল রাকিব – নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল আজমীরী গলিতে ঐতিহ্যবাহি হযরত খাঁজা মঈনুদ্দিন চিশতী হাসান সানজারী (রহ:) ৬৯ তম সাতদিনব্যাপি বাৎসরিক ওরশ মোবারক শুরু হয়েছে। ১৩ জানুয়ারী শনিবার রাত নয়টায় শহরের আজমেরী গলি ২ নং বাবুরাইল এলাকয় হযরত শাহ্ সৈয়দ খাজা নাজমুল হাসান নকশেবন্দ খানকায়ে দারুল ইস্ক চত্বরে তরিকার পতাকা উত্তোলন করে ধর্মীয় অনুভূতি ভাবগাম্ভীর্যে আনন্দঘন পরিবেশে ওরশ মোবারকে উদ্বোধন করেন,

ঢাকা নবাব বাড়ির বর্তমান গদ্দিনাসীন পীরজাদা হযরত শাহ সৈয়দ খাজা আবুজার হাসান নক্সেবন্দ আবুল ওলাই , হযরত শাহ সৈয়দ খাজা ওয়াজির হাসান নক্সেবন্দ আবুল ওলাই , হযরত শাহ সৈয়দ খাজা ওয়াদ হাসান নক্সেবন্দ আবুল ওলাই , হযরত শাহ সৈয়দ খাজা তাহা হাসান নক্সেবন্দ আবুল ওলাই। এর আগে পীরজাদারে ফুল দিয়ে বরন করেন ওরশ কমিটি ও পীরভাই আশেকান ভক্তবৃন্দরা। এসময় ওরশ মোবারক উদ্বোধন উপলক্ষে বর্নিল আতশবাজি ফোটানো হয়। শনিবার ১৩ জানুয়ারী ১ রজ্জব ওরশ মোবারক শুরু হয়ে ৭ রজ্জব ১৮ জানুয়ারী পর্যন্ত সাত দিনব্যাপী নানা আয়োজনে অনুষ্ঠিত হবে।


হযরত খাজা মঈনুদ্দিন চিশতী হাসান সানজারী (রহ:) বাৎসরিক ওরশ মোবারক। ৩০ জানুয়ারী বাদ আসর আখেরী কুল ফাতেহার মধ্যদিয়ে ওরশ মোবারকের সমাপ্ত হবে।
এসময় উপস্থিথ ছিলেন, হযরত খাজা মঈনুদ্দিন চিশতী ওরশ উদযাপন কমিটির সভাপতি আলহাজ্ব মনোয়ার হোসেন মনা, সহ সভাপতি শফিকুল ইসলাম লিটন, সাধারন সম্পাদক মোহাম্মদ আলী রেজা রিপন,
সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল, কোষাদক্ষ গোলাম মোস্তফা চঞ্চল, সহ কোষাদক্ষ ফাইজুল ইসলাম রুবেল, প্রচার সম্পাদক রুহুল আমীন স্বপন, সহ প্রচার সম্পাদক মোঃ মিঠু হাসান, সহ দপ্তর সম্পাদক মোঃ রিফাত


কমিটির সদস্য গোলাম সারোয়ার শুভ, সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ তরিকার পীর ভাই বোন ও আশেকান ভক্তবৃন্দরা এসময় উপস্থিথ ছিলেন।
ওরশ মোবারকের অনুষ্ঠান সূচীর মধ্যে রয়েছে বাবুরাইল এলাকায় অবস্থিত হযরত শাহ্ সৈয়দ খাজা নাজমুল হাসান নক্সেবন্দ (রহঃ) খানকায়ে দারুল ইসক প্রতিদিন রাত সাড়ে ৯টায়
কুল ফাতেহা মজলিশে সামা (কাওয়ালী) এবং রাত ১০ টায় বাংলা বয়াতী গানের আসর অনুষ্ঠিত হবে। ১৮ জানুয়ারী সকালে নেওয়াজ বিতরণ, ও বাদ আছর আখেরী কুল ফাতেহা মধ্যদিয়ে ওরশ সমাপ্ত হবে।
সাতদিন ওরশে মোবারকের ৬ দিন বাংলা বয়াতি গান পরিবেশন করবেন ১৩ জানুয়ারী ১ রজ্জব শনিবার মতিন দেওয়ান বনাম আক্তার দেওয়ান, ১৪ জানুয়ারী ২ রজ্জব রবিবারবাদল সরকার বনাম কবি সালাউদ্দিন , ১৫ জানুয়ারী ৩ রজ্জব সোমবার ফজল সরকার বনাম দেওয়ান , ১৬ জানুয়ারী ৪ রজ্জব মঙ্গলবারফারুক সরকার বনাম ইউসূফ সরকার, ১৭ জানুয়ারী ৫ রজ্জব বুধবার

রাজ্জাক দেওয়ান বনাম সজীব দেওয়ান জানুয়ারী ৬ রজ্জব বৃহস্পতিবার শরিফ সরকার বনাম শফিক সরকার।
উল্লেখ্য, হিন্দুস্থানের আধ্যাত্মিক বাদশাহ সুলতানে হিন্দ, আতায়ে রাসুল (সা:) হযরত সৈয়দ খাঁজা মঈনউদ্দিন চিশ্তী গরীবে নেওয়াজ হাসান সানজারী (রহ:) এর ওরশ মোবারক ১৯৫৫ সালে বাবুরাইলে ওরশ উদ্বোধন করেন নবাববাড়ীর খানকায়ে দারুল ইশকের পীরে কামেল হযরত শাহ্ সৈয়দ খাজা নাজমুল হাসান নকশেবন্দ আবুল ওলা (রহ:) । তখন থেকে এ ওরশ শরীফ পরিচালনা করতেন জননেতা আলী আহমেদ চুনকা, এরপর দয়িত্ব পালন করেন জামির আহমেদ জমু, আলহাজ্ব আমিনুল ইসলাম, আলহাজ্ব আলমাস সরদার, আলহাজ্ব মোঃ শহীদুল্লাহ। বর্তমানে ওরশ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন- আলহাজ্ব মনোয়ার হোসেন মনা, ও সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আলী রেজা রিপন।
ইতিহাস থেকে জানা যায় এই উপমহাদেশের মহান আউলিয়া ৯৯ লক্ষ মানুষকে ইসলাম ধর্মে দীক্ষিত করেন।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...