নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   রাজনীতি   এই অবৈধ পয়সা হিসেব দিতে হবে – এম এ রশীদ
অবৈধ টাকা / এই অবৈধ পয়সা হিসেব দিতে হবে – এম এ রশীদ
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ  আসন্ন  উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশীদের সর্মথনে বন্দর উপজেলা জাতীয় শ্রমিক লীগের উদ্যাগে আলোচনা সভা, দোয়া ও ইফতার  মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) বাদ আছর বন্দর উপজেলার ফরাজিকান্দা এলাকায় এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশীদ বলেন, আমি নির্বাচন করব না বলেছিলাম। আমার শারিরীক অবস্থা তেমন একটা ভালো না। কিন্তু মাননীয়  এমপি মহাদয়ের অনুরোধে আমি নির্বাচন করছি।

আসন্ন নির্বনাচনে চলছে কালো টাকার ছড়াছড়ি। উপজেলা নির্বাচন করার জন্য কাজিম ভাই আমাকে অনুপ্রেরনা দিয়েছে। এদেশের মানুষ মুক্তিযোদ্ধাদের ভূলে যাবে না। আমি অবৈধ পয়সা কামাইনি। এই অবৈধ পয়সা হিসেব দিতে হবে। আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। আমি খেটে খাওয়া মানুষদের সাথে নিয়ে রাজনিতী করেছি।
বন্দর উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ মোজ্জাম্মেল হকের সভাপতিত্বে ও একই কমিটির সাধারণ সম্পাদক রাফিয়ান আহম্মেদের সঞ্চালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান।

আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ,কে,এম, ইব্রাহিম কাশেম, মুছাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান, ২৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন আনু, শ্রমিকলীগ নেতা সবুজ সিকদার, চুন্নু মাষ্টার, নারায়ানগঞ্জ মহানগর মহিলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক হুসনে  আরা বেগম, বন্দর উপজেলা জাতীয় শ্রমিকলীগের সিনিয়র সহ- সভাপিত নয়ন, একই কমিটির সহ-সভাপতি শাহজাহান, একই কমিটির সহ-সভাপতি নূর মোহাম্মদ, কলাগাছিয়া ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি আসিক মাহামুদ, বন্দর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি সোহাগ, বন্দর থানা থ্রী হুইলার শ্রমিক কমিটির সাধারন সম্পাদক এবাদুল্লাহ, ধামগড় ইউনিয়ন শ্রমিকলীগের সাধারন সম্পাদক খোকন প্রমুখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...