নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   জেলার খবর   গণসংহতি আন্দোলন ও ছাত্র ফেডারেশনের ঈদ সামগ্রী বিতরণ
ঈদ সামগ্রী / গণসংহতি আন্দোলন ও ছাত্র ফেডারেশনের ঈদ সামগ্রী বিতরণ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ গণসংহতি আন্দোলন ও ছাত্র ফেডারেশনের ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ ৮ এপ্রিল, ২০২৪ (সোমবার) সকাল ১১ টায় গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। গণসংহতি আন্দোলন ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী ঈদ সামগ্রী বিতরণের প্রথম দিন ছিলো আজ। এসময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, মহানগর কমিটির সসমন্বয়কারী নিয়ামুর রশীদ বিপ্লব,

বন্দর থানার সংগঠক ইমদাদ হোসেন, জেলার প্রচার সম্পাদক শুভ দেব, মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক তাকবীর হোসেন, ১২ নং ওয়ার্ড কমিটির আহ্বায়ক মোঃ বকুল, যুব ফেডারেশনের সংগঠক ফাহাদ বাপ্পি, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মুনা, সহ সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক সৃজয় সাহা, বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী সমিতির সংগঠক মানিক হাওলাদার সহ প্রমুখ নেতৃবৃন্দ।বিতরণ শেষে নেতৃবৃন্দ বলেন, ঈদ সার্বজনীন ব্যাপার কিন্তু আমরা জানিনা দেশের ঠিক কতোজন মানুষের ঘরে প্রকৃত ঈদের আমেজ পৌঁছেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে মানুষের জীবন দিশেহারা। তার উপর রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে স্বৈরাচার সরকার। মানুষ কি জীবন বাঁচাবে না উৎসব পালন করবে সেটাই বুঝতে পারছে না।

এর বিরুদ্ধে আমাদের লড়াই চলমান আছে। প্রতি বছরের ন্যায় এবছরও আমার ঈদ সামগ্রী বিতরণের কর্মসূচি হাতে নিয়েছি। আজ আমাদের প্রথম দিন ছিলো। আগামীকালও আমাদের কার্যক্রম চলবে। আমরা চেষ্টা করছি নিজেদের সামর্থ্যকে ভাগাভাগি করার। রাষ্ট্র যখন জনগণের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, তখন জনগণকেই নিজের দায়িত্ব নিতে হয়। এই ক্রান্তিকালে আমরা সকলকে সেই আহ্বানই জানাই। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...