নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   বন্দর উপজেলা নির্বাচনে পিতা-পুত্রসহ চেয়ারম্যান প্রার্থী ৫ ভাইস চেয়ারম্যান পুরুুষ ৪ মহিলা ২
নির্বাচন / বন্দর উপজেলা নির্বাচনে পিতা-পুত্রসহ চেয়ারম্যান প্রার্থী ৫ ভাইস চেয়ারম্যান পুরুুষ ৪ মহিলা ২
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদের  নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার  শেষ দিন ছিল সোমবার। উৎসব মুখর পরিবেশে এ পর্যন্ত চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন মনোনয়নপত্র দাখিল করেছেন। নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসে জেলা রির্টানিং অফিসারের কাছে  তারা এ মনোনয়নপত্র জমা দেন।

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ রশিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল, মুছাপুর ইউপি সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেন ও তার ছেলে মাহমুদুল হাসান শুভ ও জেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মো: মোশাঈদ রহমান মুকিত, শহীদুল ইসলাম জুয়েল, এড:  আলমগীর হোসেন ও বর্তমান ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বতর্মান ভাইস চেয়ারম্যান ছালিমা হোসেন শান্তা  ও সাবেক ভাইস চেয়ারম্যান এড. মাহমুদা আক্তার। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী বন্দর উপজেলা পরিষদের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল সোমবার। বাছাই ১৭ এপ্রিল এবং প্রত্যাহারের শেষ দিন ২২ এপ্রিল। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৮ মে। উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...