নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   পূজা শেষে বাড়ি ফেরার পথে বাস চাপায় বাবা ছেলে নিহত
সড়ক দুর্ঘটনা / পূজা শেষে বাড়ি ফেরার পথে বাস চাপায় বাবা ছেলে নিহত
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের বন্দরে বাসচাপায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন মা।বিষয়টি আজ দুপুরে নিশ্চিত করেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক৷ এর আগে শনিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের কেওঢালা বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সুরেষ ডাকুয়া (৩৫) ও ছেলে রোকেশ ডাকুয়া (৭)। আহত হয়েছেন মা নিপু রায় (৩০)।

নিহত সুরেষ ডাকুয়ার বাবার নাম নারায়ণ চন্দ্র ডাকুয়া।সুরেষের মরদেহ হাসপাতালে নিয়ে আসা কাঁচপুর হাইওয়ে থানার কমিউনিটি পুলিশ সদস্য মনির হোসেন ও আমজাদ হোসেন জানান, সকালে তারা খবর পান কেওঢালা বাসস্ট্যান্ডে রাস্তা পার হওয়ার সময় ওই তিনজনকে একটি বাস চাপা দিয়েছে। এই খবর শুনে তারা সেখানে গিয়ে দেখেন, ঘটনাস্থলেই শিশুটি মারা গেছে। আহত স্বামী-স্ত্রী রাস্তায় কাতরাচ্ছেন। তখন দ্রুত তাদের দুজনকে ঢাকা মেডিকেলে আসেন। তবে ঢাকা মেডিকেলে আনার পরপরই চিকিৎসক সুরেষ ডাকুয়াকে মৃত ঘোষণা করেন।

আহত নিপু রায় জানান, তাদের বাড়ি ঝালকাঠির সদর উপজেলার খাজুরা গ্রাম। গ্রামে টেইলার্সের দোকান রয়েছে তার স্বামী সুরেষের। গত শনিবার গ্রাম থেকে স্বামী—সন্তানসহ নারায়ণগঞ্জে “বাবা লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে” এসেছিলেন পূজার জন্য। সেখান থেকে আজ সকালে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথে কেওঢালা বাসস্ট্যান্ডে বাবার হাত ধরে রাস্তা পার হচ্ছিল শিশুটি। আর তাদের পেছনে ব্যাগ হাতে পার হচ্ছিল শিশুটির মা। এসময় একটি বাস তাদের উপর উঠিয়ে দেয়। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, দুর্ঘটনার পর চালক পলাতক৷ গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। শিশুটির লাশ ঘটনাস্থল থেকে থানায় নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...