নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   ২য় দিনে ফতুল্লায় পানি ও স্যালাইন বিতরণ করেছে বিপিজেএ জেলা শাখা
পানি বিতরন / ২য় দিনে ফতুল্লায় পানি ও স্যালাইন বিতরণ করেছে বিপিজেএ জেলা শাখা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ ঢাকা-নারায়ণগঞ্জ পুরান সড়কের ফতুল্লা মডেল থানা প্রাঙ্গনে তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ পথচারী ও শ্রমজীবী মানুষকে প্রশান্তি দিতে ২য় দিনে বিনামূল্যে বিশুদ্ধ পানির বোতল ও খবার স্যালাইন বিতরণ করছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্যরা।

সোমবার (২৯ এপ্রিল) দুপুর ১২টা থেকে এসোসিয়েশন এর সদস্যরা বিভিন্ন যানবাহন চালক, যাত্রী, দিনমজুরসহ তৃষ্ণার্ত মানুষের হাতে পানির বোতল ও স্যালাইন তুলে দেন।

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখা আয়োজিত এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী।

এসময় মীর সোহেল আলী বলেন, গত কয়েকদিন যাবৎ তীব্র তাপদাহে আমরা সকলেই অতিষ্ঠ হয়ে পড়েছি। অসহনীয় এই গরমে জীবিকা অর্জনে যেমন বিশাল বাধা, তেমনি প্রত্যেকের পরিবার রয়েছে স্বাস্থ্য ঝুঁকিতে। বর্তমান পরিস্থিতিতে পানির বোতল ও স্যালাইন বিতরণ কার্যক্রম অবশ্যই একটি মহৎ কাজ। ফটো সাংবাদিকরা আমাকে এই কাজে সম্পৃক্ত করায় আমি কৃতজ্ঞ ও তাদরে প্রতি শুভকামনা রইল।

এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার সেকেন্ড অফিসার মোঃ হারেজ সিকদার ও ফতুল্লা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ সহ বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ এনামুল হক সিদ্দিকী, সাধারণ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম সহিদ, কোষাধ্যক্ষ মোঃ কাইয়ুম খান, নির্বাহী সদস্য বিশাল আহমেদ, ব্যবসায়ী মফিজ উদ্দিনসহ আরো অনেকে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...