নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   জেলার খবর   তীব্র গরমে রূপগঞ্জে পথচারীদের মাঝে সুপ্রিয় ঠান্ডা পানি ও শরবত  বিতরণ
শরবত বিতরন / তীব্র গরমে রূপগঞ্জে পথচারীদের মাঝে সুপ্রিয় ঠান্ডা পানি ও শরবত  বিতরণ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
নিজাম উদ্দিন আহমেদ – রূপগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তীব্র গরমে পথচারীদের মাঝে একটু প্রশান্তির জন্য বিনামূল্যে সুপ্রিয় ঠান্ডা পানি ও শরবত  বিতরণ করা হয়েছে। ৩০ এপ্রিল মঙ্গলবার উপজেলার গোলাকান্দাইল ও ভুলতা গোলচত্বর এলাকায় এই কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ওসকল এলাকায় তৃষ্ণার্ত গাড়ি চালক, রিক্সা চালক,
অটো চালক ও পথচারীদের বিনামূল্যে সুপ্রিয় ঠান্ডা পানি ও শরবত পান করানো হয়েছে।
রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকবুল হোসেনের নিজস্ব অর্থায়নে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম রূপগঞ্জ এর উদ্যোগে এই চলমান বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এসময়  উপস্থিত থাকেন উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক নিজাম উদ্দিন আহমেদ, মীর শফিকুল ইসলাম, মনজুর এলাহী, পারভেজ,
আলম হোসাইন, আল-আমিন, সিরাজুল ইসলাম, সোহেল কবির, রনি, রাকিবুল ইসলাম, নিলয় আহমেদ রাফি সহ সকল সাংবাদিকবৃন্দ।
বিতরণী অনুষ্ঠানে  রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকবুল হোসেন বলেন, তীব্র গরম থেকে পথচারী, গাড়ি চালক ও উপজেলার বিভিন্ন দপ্তরে সেবা নিতে আসা লোকজনদেরকে  স্বস্তি দিতে বিশুদ্ধ শীতল পানি ও স্যালাইন বিতরণ করা হচ্ছে। এ বিশুদ্ধ শীতল পানি ও স্যালাইন বিতরণের আজ দ্বিতীয় দিন চলছে। আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...