নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   আইন-অপরাধ   নারায়ণগঞ্জের আদালতে মামুনুল হক,ধর্ষণ মামলায় দুই পুলিশ কর্মকর্তার স্বাক্ষ্যগ্রহণ
নারায়ণগঞ্জের আদালতে মামুনুল হক,ধর্ষণ মামলায় দুই পুলিশ কর্মকর্তার স্বাক্ষ্যগ্রহণ
  আইন-অপরাধ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৬ অক্টোবর, ২০২২

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ হেফাজত ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে ঝর্ণা বেগমের করা ধর্ষণ মামলায় নারায়ণগঞ্জের আদালতে আজ দুই পুলিশ কর্মকর্তার স্বাক্ষ্যগ্রহণ করা হয়েছে। রোববার দুপুরে জেলা ও দায়রা জজ মুন্সি মশিয়ার রহমান এর আদালতে স্বাক্ষ্য দেন পুলিশ পরিদর্শক তবিদুর রহমান ও এএসআই রাকিবুল ইসলাম উজ্জল। এর আগে সকালে কাশিমপুর কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্যে মামুনুল হককে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়। স্বাক্ষ্যগ্রহণ শেষে তাকে ফের কাশিমপুর কারাগারে নেয়া হয়েছে।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রকিব উদ্দিন আহমেদ জানান, সোনারগাঁ থানায় ঝর্ণা বেগমের দায়ের করা ধর্ষণ মামলায় দুপুরে মামুনুল হককে আদালতে তোলা হয়। আজ দুই পুলিশ কর্মকর্তার স্বাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে এ পর্যন্ত ১৩ জনের স্বাক্ষ্য নেয়া হয়েছে। আরও ৩০ জনের স্বাক্ষ্য বাকী রয়েছে।
২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁ রয়েল রিসোর্টে ঝর্ণা বেগমের সঙ্গে অবস্থানকালে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা তাকে ঘেরাও করেন। খবর পেয়ে হেফাজতের নেতাকর্মীরা রিসোর্ট ভাংচুর করে মামুনুল হককে নিয়ে যান। হোটেল কক্ষে থাকা ওই নারীকে নিজের ২য় স্ত্রী বলে দাবি করেন মামুনুল হক। ৩০ এপ্রিল ঝর্ণা বেগম সোনারগাঁ থানায় মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন। এতে তিনি বলেন, বিয়ের আশ্বাসে দুই বছর বিভিন্ন জায়গায় নিয়ে মামুনুল হক তাকে ধর্ষণ করেছেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...