নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   মাঠ পর্যায়ের নেতাদের কমিটি গঠনে মূল্যায়ন করতে হবে – নাসিম আহমেদ রিন্টু  
রাজনীতি / মাঠ পর্যায়ের নেতাদের কমিটি গঠনে মূল্যায়ন করতে হবে – নাসিম আহমেদ রিন্টু  
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৩ মে, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি, ঢাকা মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি, ঢাকা ৭ আসনের সাবেক সাংসদ শহীদ নাসির উদ্দিন আহমেদ পিন্টু’র ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল জাকির খান মুক্তি পরিষদ এর আয়োজনে অনুষ্ঠিত হয়।  রবিবার ১২ মে বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৬ নং ওয়ার্ডস্থ দেওভোগ এলাকায় জান্নাত কমিউনিটি সেন্টারে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সাবেক সহ সভাপতি ও জাকির খান মুক্তি পরিষদ নেতা সলিমুল্লাহ করিম সেলিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা কেন্দ্রীয় পরিষদ নাসিম আহমেদ রিন্টু।

নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ.এম হোসেন এর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহবায়ক মো. ফরিদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আকরাম প্রধান, নারায়ণগঞ্জ জেলা গার্মেন্টস শ্রমিক দলের সভাপতি মো. ইসমাইল হোসেন কাউসার, নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের আহবায়ক মো. জাহাঙ্গীর আলম সেলিম। প্রধান অতিথি নাসিম আহমেদ রিন্টু বক্তব্যে বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতাদের একটু ভেবে চিন্তা করে সারা বাংলাদেশের কমিটি গুলো গঠন করা প্রয়োজন। কারন অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যারা মাঠ পর্যায়ে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা অতীতে রেখেছেন তাদের বাদ দিয়ে  হাইব্রিডদের মূল্যায়ন করে কমিটি গঠন করা হয়, যার ফলে তৃণমূল নেতা-কর্মীরা নেতৃত্বশূন্য হয়। মাঠ পর্যায়ের নেতাদের মূল্যায়ন করতে হবে কমিটি গঠন করার সময়। তিনি আরও বলেন, আজকে প্রশাসনের সর্বস্তরে সুবিধাবাদীদের নিয়োগ দেয়া হয়েছে। যার ফলে বিগত নির্বাচনের সময় বিএনপি এবং অঙ্গসংগঠনের তৃণমূল পর্যায়ের এমন কোন নেতা নেই যার নামে ১০ টির অধিক মামলা নেই। তাছাড়া বিএনপির সিনিয়র নেতারা কারা নির্যাতিত কোন নেতাকর্মীর খোঁজখবর ঠিক মত নিচ্ছে না। কিন্তু প্রয়াত নাসির উদ্দিন আহমেদ পিন্টু ভাই দূরসময়ে নেতাকর্মীদের পাশে থেকেছেন অভিভাবকের মত। তার দিক নির্দেশনায় চলা রাজপথের লড়াকু সৈনিক জাকির খান আজ কারাবন্ধি রয়েছেন।আমি মনে করি রাজপথে আন্দোলন সংগ্রামের জন্য নাসির উদ্দিন আহমেদ পিন্টু এবং জাকির খানের মত নেতৃত্ব ছাড়া একজন বিএনপি নেতার কাজ কি ?

দায়িত্ব কি তা সকলে বুঝতে পারে না।তাই এই সরকারের পতন করতে হলে রাজপথে লড়াকু নেতাকর্মীদের আগে মূল্যায়ন করতে আহবান করেন সাবেক সাংসদ নাসির উদ্দিন আহমেদ পিন্টু’র ছোট ভাই সাবেক ছাত্রদল কেন্দ্রীয় পরিষদ নেতা নাসিম আহমেদ রিন্টু। এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক জেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দল নেতা মনির মল্লিক, বিএনপি নেতা লিংকন খান, মহানগর মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক শ্রী ঋষিকেষ মন্ডল মিঠু, নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক অর্থ বিষয় সম্পাদক নূর মোহাম্মদ হানিফ, ফতুল্লা থানা বিএনপির সহ সভাপতি গাজী নূর আলম, নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক কাঞ্চন আহমেদ, ফতুল্লা থানা মৎস্যজীবী দলের নেতা মো. সলিমুল্লাহ হৃদয়, বন্দর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি হাসান মাহমুদ প্রমুখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...