নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   রাজনীতি   গিয়াস উদ্দিনের জামিন না-মঞ্জুরে ফতুল্লা থানা বিএনপির তীব্র নিন্দা
আলোচনা সভা / গিয়াস উদ্দিনের জামিন না-মঞ্জুরে ফতুল্লা থানা বিএনপির তীব্র নিন্দা
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ নারায়ণগঞ্জ – ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিন ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতে আত্ম সমর্পন করে জামিল চাইলে, আদালত বাতিল করে জেল হাজতে প্রেরন করায় তব্র্র নিন্দা জানিয়েছেন ফতুল্লা থানা বিএনপি। ১৩ এপ্রিল সোমবার বিকেলে ফতুল্লা থানা বিএনপির উদ্যোগে শহরের একটি অভিজাত রেষ্টুরেন্ট আয়োজিত সভায় বক্তারা বলেন,
সরকার উদ্দ্যেশ্যে প্রনীত ভাবে নগ্ন হস্তক্ষেপের মাধ্যমে সাজানো মামলায় আমাদের প্রাণপ্রিয় নেতা আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিনকে জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন।তিনি দক্ষিণ এশিয়ার সর্ব অন্যতম বৃহত্তর ও গন মানুষের রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতি করার করনে তাকে হয়রানি করা হচ্ছে।
সরকারের নীল নকশা বাস্তবায়নে আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিনের জামিন না-মঞ্জুর করায় ফতুল্লা থানা বিএনপির পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সরকারকে আহবান করবো, আইনকে আইনের গতিতে চলতে দিন, রাষ্টযন্ত্রকে রাজনীতির অস্ত্র হিসেবে ব্যবহার করা থেকে বিরত থাকুন, জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিনকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক।
ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল বারী ভূইয়ার সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক খোন্দকার মনিরুল ইসলাম,  সহ-সভাপতি  নাজির আহম্মেদ নজির, সাবেক সাংগঠনিক সম্পাদক নাসিম আবেদীন, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি মোঃ বিল্লাল হোসেন, লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,  কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মঈনুল ইসলাম রতন, এনায়েত ইউনিয়ন বিএনপির সিনিয়রসহ-সভাপতি  শাহদাত হোসেন শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সহ ফতুল্লা থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...