নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   লীড নিউজ   রূপগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে ভাংচুর লুটপাট গুলিবিদ্ধ-১ আহত-২০
আধিপত্য বিস্তার নিয়ে রণক্ষেত্র / রূপগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে ভাংচুর লুটপাট গুলিবিদ্ধ-১ আহত-২০
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১ জুন, ২০২৪
নিজাম উদ্দিন আহমেদ – রূপগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার তারাবো উত্তরপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মাঝে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, গুলি-ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় এক যুবক গুলিবিদ্ধসহ  অন্তত ২০ জন আহত হয়েছে।  পুলিশ ২০ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনা ঘটেছে গত ৩০মে বৃহস্পতিবার  মধ্য রাতে তারাবো পৌরসভার তারাবো উত্তরপাড়া এলাকায়।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকার  বিভিন্ন দোকানপাট ও বসতবাড়িতে হামলা ও ভাংচুর চালিয়ে ঘরে থাকা টিভি, ফ্রিজ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করেছে বলেও অভিযোগ উঠেছে।
পুলিশ ২০ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায়  হৃদয় খাঁন (২৫) নামের এক জনকে আটক করেছে রূপগঞ্জ থানা পুলিশ । এ ঘটনার পর থেকেই এলাকায় চরম উত্তেজনা  ও আতঙ্ক বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাদক ও কিশোরগ্যাংকে কেন্দ্র করে রোবেল,  আকবর বাদশা ও শ্রাবণ বাহিনী মাদক ও কিশোরগ্যাংকে কেন্দ্র করে কিছু দিন পরপর সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সংঘর্ষকে কেন্দ্র করে সাধারণ মানুষের দোকান, ঘরবাড়ি ভাংচুর করে লুটপাট চালায়। এ বাহিনীর সন্ত্রাসী কর্মকান্ডে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে।  এখানে চুরি, ছিনতাই, রোড ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ নানা অপরাধের সঙ্গে দুইটি কিশোর গ্যাংয়ের বাহিনী  জড়িত। স্থানীয় সুত্রে জানা যায়, ওই এলাকার আওয়ামী লীগ নেতা বকুল ভূইয়ার ছেলেকে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে ওই বাহিনীর সদস্যরা । সেই বাহিনীর  নেতৃত্ব দেয় তারাবো এলাকার , রোবেল মিয়া, শ্রাবণ ও আকবর বাদশা। তাদের আধিপত্য বিস্তার নিয়ে বৃহস্পতিবার বিকেলে  শিমুলকে মারধর করেন রোবেল মিয়া, শ্রাবণ  ও আকবর বাদশা বাহিনীর  লোকজন। এ নিয়ে উভয় পক্ষের মাঝে উত্তেজনা দেখা দেয়। পরে চনপাড়া পূনরবাসন কেন্দ্র এলাকা থেকে ভাড়াটে সন্ত্রাসী এনে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সদস্যরা রামদা, চাপাতি, পিস্তলসহ নানা ধরণের অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে রাত ১০টার দিকে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, ফাঁকা গুলি বর্ষণ, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এ সংঘর্ষে পথচারীসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে কহিনুর বেগম, বাদল মিয়া ও গুলিবিদ্ধ রাকিবসহ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে উভয় পক্ষের সন্ত্রাসীরা তারাবো পৌরসভার
তারাবো উত্তরপাড়া ভুঁইয়া বাড়ি এলাকার
মোতাহার, আরজু ভুইয়া, মেহের ভুইয়ার ঘরবাড়ি ভাংচুর করে।
প্রতিবন্ধি  ফরহাদ বানুকে মারধর করে বাড়ি ভাংচুর করে ১ ভরি স্বর্ণের চেইন ও ৮আনা কানের দুল লুটপাট করে। নজরুল ইসলাম চৌধুরীর বাড়ি ও অফিস ভাংচুর করে , মোজাম্মেল চৌধুরী, সুরুজ প্রধানের, হাসেম ভুইয়ার , মনসুর আলী, আমিনুল প্রধানের ঘরবাড়ি ভাংচুর করে।  দক্ষিণ তারাবো এলাকার মনসুর আলীর ভাড়াটিয়াদের ১০ ভড়ি  স্বর্ণালংকার, ১৫টি ফ্রিজ, ১০ টি টিভি, নগদ ৫লাখ টাকা লুটে নেয়, বাজারে থাকা আব্দুল সাত্তারের মুদিমনোহরী দোকানে হামলা চালিয়ে ফ্রিজ ভাংচুর ও মালামাল লুট করে। পান ব্যবসায়ী হারুনুর রশিদের পান লুট করে, আমিনুল ইসলামের মালিকানাধীন সাদিয়া ট্রেডার্স নামক প্রতিষ্ঠান থেকে টিন ও টাকা লুট করে, রফিক মিয়ার মালিকানাধীন দোকান থেকে ফল লুট করা হয়।  লুট হয় কোরবান আলীর ভ্যারাইটিজ দোকানঘর, বিকাশ ও মোবাইল ব্যবসায়ী রাসেল মিয়ার গলায় ছুড়ি ধরে ১০টি মোবাইল লুট করে, শাওন মিয়ার মালিকানাধীন ইলেট্রনিক্স দোকান থেকে মালামাল লুট করে নিয়ে যায়, নিরীহ কবির ভুইয়া, হাজী তোফাজ্জল হোসেন, তামিম মিয়া, হাশে ভুইয়া, শামিম প্রধান, সুরুজ প্রধান, তাবেল, হাবু ভুইয়ার বসতঘরে প্রবেশ করে হামলা ও ভাংচুর চালিয়ে লুটপাট করে সন্ত্রাসীরা। শুধু তাই নয়, তারাব বাজারে অবস্থিত সাপ্তাহিক রূপকন্ঠ পত্রিকা অফিস ভবনের গ্লাস ভাংচুর চালায় সন্ত্রাসীরা।হামলা চালায় তারাবো পৌরসভার  চারবারের  নির্বাচিত কাউন্সিলর আমির হোসেনের মুদি দোকানে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, এ ঘটনায় পুলিশ হৃদয় খাঁন নামের এক যুবককে আটক করা হয়েছে । বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)সহ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...