নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   রাজনীতি   সিলেট মাজারে গিয়ে আড়াইহাজারের ছাত্রলীগ নেতা নিখোঁজ
নিখোঁজ / সিলেট মাজারে গিয়ে আড়াইহাজারের ছাত্রলীগ নেতা নিখোঁজ
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২২ জুন, ২০২৪
আড়াইহাজার প্রতিনিধিঃ সিলেট মাজার জিয়ারত করতে গিয়ে নিখোঁজ হয়েছেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ছাত্রলীগ নেতা সাজিদ আলআমিন   (৩৪)। এ ঘটনা বৃহস্পতিবার (২০ জুন) রাতে ঘটেছে। নিখোঁজ সাজিদ আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। সে ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট বিনাইরচর গ্রামের মৃত আলমাস মোল্লার ছেলে এবং আড়াইহাজার থানা প্রেসক্লাবের সহসভাপতি শাহজাহান কবিরের ছোট ভাই।
আড়াইহাজার থানা প্রেসক্লাবের সহ-সভাপতি শাহাজাহান কবির  জানান, তার ছোট ভাই সাজিদ আল আমিন বৃহস্পতিবার সকালে সিলেট মাজারের উদ্দেশ্যে রওয়ানা হন। রাত ৮ টার পর থেকে তার সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। রাত ৯ টায় অন্য এক লোক ফোন ধরে। এরপর থেকে মোবাইল বন্ধ। এ ব্যাপারে আড়াইহাজার থানায় জিডি   করা হয়েছে। তাছাড়া সিলেট হাসপাতাল, থানাসহ বিভিন্ন যায়গায় খোঁজ নিয়েও সন্ধান মিলেনি।
আড়াইহাজার থানার ওসি আহসানউল্লাহ জানান, আমাদের থানা থেকে দেশের বিভিন্ন থানায় ওয়্যারলেস ম্যাসেজ প্রেরণ করা হয়েছে।
এদিকে, কোন সহৃদয় ব্যক্তি আলআমিন মোল্লার সন্ধান পেলে উক্ত মোবাইল নাম্বারে (০১৭৯৫৯৯৯৩৯৩) যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে পরিবারের লোকজন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...