নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   ওয়ার্ড কমিটিতে ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়নি – জি এম আরাফাত 
অবমূল্যায়ন / ওয়ার্ড কমিটিতে ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়নি – জি এম আরাফাত 
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২৯ জুন, ২০২৪
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনকে উদ্দেশ্য করে একই কমিটির সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত বলেন, আওয়ামী লীগ তো এত পঁচা দল হয়ে যায়নি যে যাদের পূর্ব পুরুষ স্বাধীনতা বিরোধীদের সন্তানের হাতে ওয়ার্ড কমিটি তুলে দিতে হবে। যারা দলের জন্য দূরসময়ে জেল-জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন তাদেরকে বাদ দিয়ে ধান্দার জন্য পকেট কমিটি অনুমোদন দিতে হবে। এসমস্ত নোংরা রাজনীতি পরিহার করুন। শ্রদ্ধা করি শ্রদ্ধার জায়গায়ই থাকেন। রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করে রাজনীতি করে আজকে এ পর্যায়ে এসেছি।
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার ২৯ জুন বিকেলে নগরীর ২নং রেলগেইটস্থ আওয়ামী লীগের জেলা ও মহানগরেরর প্রধান কার্যালয়ে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সদর ও বন্দরের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দের ব্যানারে অনুষ্ঠিত আলোচনা সভায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি.এম আরাফাত এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, আজকে জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ উন্নয়নের শীর্ষে অবস্থান করছে। কিন্তু আজ অনেকে বড় বড় কথা বলেন। দূর সময়ে ঘরে বসে থাকতেন। একটি ওয়ার্ডেও কাউন্সিলে মেয়রকে অতিথি হিসেবে রাখেননি। আমরা মনে করি আমাদের মাঝে যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও আপনারা বিশেষ কারনে সম্মেলন করেননি অতীততে।
যা নারায়ণগঞ্জের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে।
১৬নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সায়েদুল ইসলাম শাকিল এর সভাপতিতে আরো উপস্থিত ছিলেন,  নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির, ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা তৌহিদুল ইসলাম, ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শাহআলম, আওয়ামী লীগ নেতা এবিএম আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা ভিপি জামির হোসেন রনি, তাহের উদ্দিন সানি, শফিউল বাশার বাবু সহ অসংখ্য নেতৃবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...