নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   বন্দর মুছাপুর ইউপি উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা 
নির্বাচন / বন্দর মুছাপুর ইউপি উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা 
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদের  উপনির্বাচনে চেয়ারমান পদে ৬ জন সম্ভাব্য প্রার্থী  মনোনয়ন পত্র জমা দিয়েছে ।
বৃহস্পতিবার (৪জুলাই) দুপুরে  উপজেলা নির্বাচন কর্মকর্তা রিয়াজ আহম্মেদ হিলারী কাছে এ মনোনয়ন পত্র জমাদেন।
মনোনয়ন পত্র সংগ্রহকারী ৬জনের মধ্যে তিনজনই হচ্ছে মুছাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমানে বন্দর উপজেলা চেয়ারম্যান মাকসুদ হোসেন এর পরিবারের সদস্য। তারা হলেন স্ত্রী নার্গিস মাকসুদ, শ্যালক মুছাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড মনির হোসেন মেম্বার, ছেলে মাহমুদুল হাসান শুভ।


মনোনয়ন জমাদানকারী বাকিরা হলেন, সাবেক ছাত্রলীগ নেতা হানিফ কবিব, বারপারা এলাকার ব্যবসায়ী আলী হোসেন ও পিচকামতাল এলাকার মাসুদ রানা।।
উল্লেখ্য, আগামী ২৭ জুলাই ভোট গ্রহনের দিন ধার্য্য করে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। উপনির্বাচনে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন করা হবে।
২৭জুন উপজেলা নির্বাচন অফিসার রিয়াজ উদ্দিন স্বাক্ষরিত নির্বাচন কমিশন সচিবালয়ের জারীকৃত পত্র অনুসারে নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আগামী ২৭ জুলাই ২০২৪ইং তারিখে ইভিএম এর মাধ্যমে উপনির্বাচনের জন্য সময়সূচী নির্ধারণ করে গণ-বিজ্ঞপ্তিটি জারী করেন।


ঘোষিত তফসিল অনুযায়ী ৪ জুলাই মনোনয়নপত্র দাখিলের শেষ দিন নির্ধারন করা হয়েছে। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন ৫ জুলাই। ৬ থেকে ৮ জুলাই আপিলের শেষ দিন। ৯জুলাই আপিল নিষ্পত্তি। ১০ জুলাই মনোনয়নপত্র প্রতাহারের শেষ দিন এবং ১১জুলাই প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সব শেষ ২৭ জুলাই ইভিএম এর মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন  হবে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...