নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   একটি অপশক্তি দলটাকে বিভাজন করার চেষ্টা করছে – খোকন সাহা 
অপশক্তি / একটি অপশক্তি দলটাকে বিভাজন করার চেষ্টা করছে – খোকন সাহা 
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডঃ খোকন সাহা বলেছেন,আমরা অনেকেই জানি নারায়ণগঞ্জে কবে থেকে লাঞ্চিত করার রাজনীতি শুরু হয়েছে। অনেক ত্যাগী নেতারা লাঞ্চিত হয়েছে। সেটা আজ বলতে চাই না। সেই সময় থেকে নারায়ণগঞ্জে রাজনীতির দূবৃত্তায়ন শুরু হয়েছে। আমাদের জীবনও শেষ প্রান্তে। আমাকে কয়েকটা পত্রিকা হাউজ বললেন কাদের আমল থেকে রাজনীতিতে দূবৃত্তায়ন শুরু হয়েছে দাদা একটু বলেন না। আমি বলেছি একদিন বলব ভাই। আমি বার বার বলি আমার বয়স এখন ৬৪। ৫০ বছরের ইতিহাস আমি জানি।

বৃহস্পতিবার (৪ জুলাই) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডের বন্দর কদমরসুল পৌরসভা মোড়ে আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী  আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে  তিনি এ কথা বলেন।
এডঃ খোকন সাহা আরো বলেন,
প্রায়ই যুগের চিন্তা ও সংবাদ চর্চা পত্রিকা ৫০বছরের ইতিহাস জানতে চায়। আমি তাদের বলি একদিন বলব নারায়ণগঞ্জে কারা রাজনীতিতে দূর্বৃত্তায়ন করেছে। সেটাই হবে আমার রাজনীতির ৫০বছরের ইতিহাস। এই বয়সে এসে আমি বিভেদ সৃষ্টি করতে চাই না। একটি অপশক্তি দলটাকে বিভাজন করার চেষ্টা করছে। আপনারা সাবধানে থাকবেন। কোন অপশক্তিকে কাছে আসতে দিবেন না। অনেক সময় অনেক নাম ব্যবহার করে তারা। অমুক ভাই ওমুক বোন নাকি তাদের সাথে আছে। শামীম ওসমান আমার ছোট বেলার বন্ধু। খুব ভাল ও সৎ রাজনীতিবিদ। শামীম ওসমান জাতীয় পর্যায়ের নেতা । দেশের ক্রান্তিলগ্নে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে শামীম ওসমান জাতির সামনে চলে আসে। দলের জন্য নিবেদিত প্রান। তাকে নিয়ে কেন নোংরা রাজনীতির খেলায় মেতে উঠেছেন। শামীম ওসমান কি বলেছে কমিটি বিতর্কিত হয়েছে। তবে কেন তাকে ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছেন। আমরা বলেছি আপনারা অপেক্ষা করুন। থানা কমিটি আছে,মাণ্যবর কমিটি আছে। তারা কথা না শুনে ফাদে পা দিলেন। আমাদেও রাজনীতিতে কোন ওয়ারিশ নাই।

আনোয়ার ভাই দলের সভাপতি। আপনাদের ভুলের জন্য আনোয়ার ভাইয়ের কাছে ক্ষমা চান।
বন্দর ২৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মশিউর রহমান সুজুর সঞ্চলনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি হান্নান আহাম্মেদ দুলাল, নুরুল ইসলাম চৌধুরী,যুগ্ম সাধারন সম্পাদক আহসান হাবিব ও জি.এম. আরমান, সাংগঠনিক সম্পাদক এড: মাহামুদা মালা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ন কবির মৃধা ও যুবলীগ নেতা খান মাসুদ,মহানগর আওয়ামীলীগের প্রচার সম্পাদক এড: হাবিব আল মুজাহিদ পলু, ২২নং ওয়ার্ড আওয়ামীলীগের প্রচার সম্পাদক দেওয়ান মোহাম্মদ আলী,সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান প্রমুখ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...