নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   জেলার খবর   যারা দলের জন্য কাজ করেছে দল তাদের মূল্যয়ন করেছে – আনোয়ার হোসেন
মূল্যয়ন / যারা দলের জন্য কাজ করেছে দল তাদের মূল্যয়ন করেছে – আনোয়ার হোসেন
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৬ জুলাই, ২০২৪
বন্দর প্রতিবেদকঃ  নারায়নগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন বলেন, আওয়ামীলীগ একটি গনতন্ত্র দল। আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী আপনাদের একটি ম্যাসেজ দিতে চাই আপনারা দলকে সুসংগঠিত করুন। দল শক্তিশালী না হলে আমি আনোয়ার হোসেনের কোন মূল্য থাকবে না। জননেত্রী শেখ হাসিনা একজন ডায়নামিক নেতা। বঙ্গবন্ধুর আর্দশকে অনুসারন করে দলকে এগিয়ে নিতে হবে।
তাই আমি নেতাকর্মীদের বলব ভূল বুঝাবুঝি অবসান ঘটিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করুন। দলকে শক্তিশালী করলে দল আপনাকে সম্মানিত করবে। যারা দলের জন্য কাজ করেছে দল তাদের মূল্যয়ন করেছে।
শুক্রবার (৫ জুলাই) বিকেল ৪টায় বন্দর শাহীমসজিদস্থ সিকদার আব্দুল মালেক স্কুল এন্ড  কলেজের  হলরুমে  নারায়নগঞ্জ মহানগর ২১ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যাগে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।
নারায়ণগঞ্জ মহানগর ২১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সালাউদ্দিনের সভাপতিত্বে ও একই কমিটির সাধারন সম্পাদক মনিরুজ্জামানের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড: খোকন সাহা।
প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি হান্নান আহাম্মেদ দুলাল, নুরুল ইসলাম চৌধুরী,যুগ্ম সাধারন সম্পাদক আহসান হাবিব ও জি.এম. আরমান, সাংগঠনিক সম্পাদক এড: মাহামুদা মালা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ন কবির মৃধা ও যুবলীগ নেতা খান মাসুদ,মহানগর আওয়ামীলীগের প্রচার সম্পাদক এড: হাবিব আল মুজাহিদ পলু ও ২১ নং ওয়ার্ড আওয়ামীলীগের ১ম যুগ্ম সম্পাদক নাজমুল হাসান প্রমুখ।
প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ২২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম সারোয়ার সবুজ, সিনিয়র সহ- সভাপতি শেখ মমিন, যুগ্ম সম্পাদক বাপ্পী পাঠান, মাছুম আহমেদ,  প্রচার সম্পাদক দেওয়ান মোহাম্মদ আলী, ২১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র সহ- সভাপতি রাশিদা বেগম সহ- সভাপতি মো: আনোয়ার হোসেন, মাহামুদুল হাসান স্বপন,সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন,  ত্রান ও সমাজ কল্যান সম্পাদক আনোয়ার হোসেন,  ২১ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ডালিম হায়দার ও জুয়েল হোসেন, ২১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সহ- সভাপতি বিল্লাল হোসেনসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি আলহাজ্ব আনোয়ার হোসেন নেতাকর্মীদের নিয়ে উল্লেখিত স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে বৃক্ষ রোপন করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...