নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   জেলার খবর   মাদক ব্যবসায় বাধা মোয়াজ্জিন সহ ৪ জন আহত
হামলা / মাদক ব্যবসায় বাধা মোয়াজ্জিন সহ ৪ জন আহত
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৮ জুলাই, ২০২৪
আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদকব্যবসায় বাধা হয়ে দাঁড়ানোর কারণে মসজিদের মোয়াজ্জিনের চোখ নষ্ট করে দেয়াসহ একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম করার ঘটনায় থানায় মামলা হয়েছে। উপজেলার মাদক অধ্যুষিত এলাকা ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামে গত ৩০ জুন এ ঘটনা ঘটলেও এ বিষয়ে মামলা রেকর্ড করা হয়েছে ৬ জুলাই ( শনিবার)।
মামলার এজাহার থেকে জানা যায় যে, ওই গ্রামের বৃদ্ধ শামসুল ইসলাম (৮০) স্থানীয় মসজিদের মোয়াজ্জিন।
তিনি এলাকার মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের অবৈধ কর্মকান্ডের পথে বাঁধা হয়ে দাঁড়ানোর কারণে ওই এলাকার মাদক ব্যবসায়ী আলী হোসেন, অপু, মোক্তার হোসেন গংদের রোষানলে পড়েন। তারা শামসুল ইসলামকে হত্যার হুমকী দিয়ে আসছিল। ৩০ জুন রাতে তিনি মসজিদ থেকে বাড়ীতে যাবার পথে বালিয়াপাড়া কমিউনিটি ক্লিনিকের সামনে মাদক ব্যাবসায়ী চক্রের সদস্যদের সামনে পড়েন।
এ সময়ে আগে থেকে ধারালো অস্ত্র সস্ত্রে সজ্জিত উল্লিখিত সন্ত্রাসীরা তাকে কুপিয়ে জখম করেন। তাকে বাঁচাতে গিয়া তার ছেলে জুয়েল (৪০) ভাতিজা জাহিদ (৪২),
এবং ভাতিজা বধূ মাহমুদা (৩০) সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে শামসুল ইসলামও জুয়েলকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে মোয়াজ্জিন শামসুল ইসলামের (৮০) বাম চোখ কেটে নষ্ট হয়ে যায়। এ ব্যাপারে আহত ওই পরিবারের পক্ষ থেকে পিয়াল হাসান বাদী হয়ে শনিবার থানায় মামলাটি দায়ের করেন।
আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসানউল্লাহ জানান, অভিযোগ দায়েরে বিলম্বের কারণে মামলা রেকর্ড করতে বিলম্ব হয়েছে। আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...