নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   রাজনীতি   বার বার এক খেলা চলবে না – উন্নয়ন মূলক সভায় – সেলিম ওসমান
সভা / বার বার এক খেলা চলবে না – উন্নয়ন মূলক সভায় – সেলিম ওসমান
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
বন্দর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এ,কে,এম সেলিম ওসমান বলেছেন, এক খেলা খেলেছেন। বার বার এক খেলা চলে না। উপজেলার নির্বাচন পয়সার খেলা হয়েছে। আমার কাছে হিসাব আছে ১২ কোটি টাকা দিয়ে সে উপজেলা নির্বাচন করেছে। ১২ কোটি টাকা দিয়ে বন্দরে  অনেক উন্নয়ন মূলক কাজ করা যেত। কোথায় কোথায় টাকা খরচ করেছেন তা বের করা হবে। মনে রাখবেন মাইরের উপরে কোন ঔষধ নাই। আমি সংসদ সদস্য উপজেলা চেয়ারম্যান আমার উপর দিয়ে কথা বলতে পারবে না। প্রয়োজনে আমি আমার ৪ চেয়ারম্যানকে নিয়ে বন্দর উপজেলার উন্নয়ন মূলক কাজ করব।
মঙ্গলবার (৯ জুলাই) বিকেল ৪টায় বন্দর উপজেলার বালুরচরস্থ আনন্দ রিভারভিউ পার্কে উন্নয়ন মূলক  মত বিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি সেলিম ওসমান আরো বলেন, উপজেলার নির্বাচন শপথ নেওয়ার পর আমার সাথে যোগাযোগ না করে সে আইন শৃঙ্খলা মাসিক মিটিং করেছে। আমি কি ছিলাম না। আমি কি  উপদেষ্টা না। সেখানে কোন মুক্তিযোদ্ধা ও আমার কোন সাংবাদিক ভাইয়েরা  উপস্থিত হননি।  বর্তমান চেয়ারম্যানকে বলব আপনি পরিবারতন্ত্র কোন কিছু করার চেষ্টা করবেন না। আমি  আরো  অনুরোধ করব আপনি আপনার পরিবারের ৩ জনের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। নির্বাচন বন্ধ করেন। আমি আপনাকে সম্মান করব। আপনি নির্বাচন বন্ধ করুন। আমি শান্তি ফিরে আনার জন্য মাকসুদকে অনুরোধ করছি। শান্তি ফিরে না আসলে কেঁচো বের করতে চাইলে সাপ বের হয়ে আসবে।
বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম,
এ, রশীদের সভাপতিত্বে ও মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম, এ সালামের সঞ্চলনায় উন্নয়ন মূলক মত বিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মুছাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হাজী মোঃ আলী হোসেন,  মুছাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী ইসমাইল হোসেন, মুছাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর হাসান মঞ্জু,  মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও সাবেক  ছাত্রলীগ নেতা হানিফ কবির প্রমুখ।
উন্নয়ন মূলক মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু,বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহাম্মেদ, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামাল হোসেন, নাসিক ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আফজাল হোসেন,  নাসিক ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর কামরুল হাসান মুন্নাসহ  মুছাপুর ইউনিয়নের  গন্যমান্য ব্যাক্তিবর্গ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...