নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   আইন-অপরাধ   সোনারগাঁয়ে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর মামলায় যুবকের ১০ বছরের কারাদন্ড
সোনারগাঁয়ে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর মামলায় যুবকের ১০ বছরের কারাদন্ড
  আইন-অপরাধ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় সোহাগ আলী নামে এক যুবককে ১০ বছর সশ্রম কারাদন্ড প্রদান করেছে আদালত। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবিনা ইয়াছমিন এ রায় ঘোষনা করেন। রায়ে আসামীকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামী সোহাগ আলী পলাতক ছিলো। দন্ডপ্রাপ্ত সোহাগ সোনারগাঁয়ের সাহাপুর এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে। জামিনে এসে সোহাগ পলাতক রয়েছে। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০১৫ সালের ২৭ ডিসেম্বর সোহাগ আলী সোনারগাঁও উপজেলা পরিষদে প্রবেশ করে পরিষদের চেয়ারম্যানের কক্ষে টানানো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বাইরে নিয়ে আসে। পরে উপজেলা প্রাঙ্গণে থাকা শহীদ মিনারে নিয়ে ছবিটি ভাংচুর করে। ওই সময় উপস্থিত লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়। ঘটনার খবর পেয়ে পরিষদের কম্পিউটার অপারেটর আশরাফুল ইসলাম বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তাকে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এ ঘটনায় উপজেলা পরিষদের কম্পিউটার অপারেটর আশরাফুল ইসলাম বাদি হয়ে সোনারগাঁও থানায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। এদিকে সোনারগায়ের স্থানীয় সাংবাদিকরা জানান, দন্ডিত সোহাগ আলী মানসিক ভারসাম্যহীন।
মামলার বাদি আশরাফুল ইসলাম রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...