নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   মহানগর   কোটা সংস্কার দাবিতে সংঘর্ষে ১০ জন গুলিবিদ্ধ | দুই সাংবাদিক সহ আহত ৩০
নারায়ণগঞ্জ রনক্ষেত্র / কোটা সংস্কার দাবিতে সংঘর্ষে ১০ জন গুলিবিদ্ধ | দুই সাংবাদিক সহ আহত ৩০
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  কোটা সংস্কারের দাবিতে সংঘর্ষে ১০ জন গুলিবিদ্ধ হয়ে নারায়ণগঞ্জে দুই সাংবাদিক সহ ৩০ জন আহত হয়েছে। আহতরা হলো দৈনিক নয়া দিগন্ত পত্রিকার নারায়ণগঞ্জ ফটো সাংবাদিক মনিরুল ইসলাম সবুজ ও জাগো নিউজ নারায়ণগঞ্জ প্রতিনিধি মোবাস্বির শ্রাবন। আজ বৃহস্পতিবার বিকেলে শহরের চাষাঢ়া এলাকায় পুলিশ আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে। এসময় সংবাদের তথ্য সংগ্রহ করার সময় পুলিশের রাবার বুলেটের গুলিতে গুলিবিদ্ধ হয় জাগো নিউজ নারায়ণগঞ্জ প্রতিনিধি মোবাস্বির শ্রাবন। এ সময় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

অপর দিকে সংঘর্ষ চলা সময়ে শহরের চাষাঢ়া এলাকায় ছবি তোলার সময় দৈনিক নয়া দিগন্ত পত্রিকার নারায়ণগঞ্জ ফটো সাংবাদিক মনিরুল ইসলাম সবুজের ওপর হামলা চালায় আন্দোলনকারীরা। পরে আহতাবস্থায় তাকে নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।


উল্লখ্য, আজ দুপুর সাড়ে বারটা থেকে বিকেল ৫ টা পর্যন্ত পুলিশ ও কোটা আন্দোলনকারীদের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়। এসময় পুলিশ কয়েকশ রাউন্ড রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে।
এর আগে আন্দোলনকারীরা চাষাঢ়া খাজা সুপার মার্কেটের সামনে একটি পুলিশের কভার্টভ্যান ভাংচুর করে আগুনে পুরিয়ে দেয়। সাড়ে চার ঘন্টার সংঘর্ষে ১০ জন গুলিবিদ্ধ হয়ে দুই সাংবাদিক সহ ৩০ জন আহত হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...