নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   মহানগর   চাষাঢ়ায় ত্রিমুখী সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়া গুলিবিদ্ধ সহ ২৬ জন আহত
সাংবাদিকের ওপর হামলা / চাষাঢ়ায় ত্রিমুখী সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়া গুলিবিদ্ধ সহ ২৬ জন আহত
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৫ আগস্ট, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবি ও ঢাকা লং মার্চের কর্মসূচী পালনে নারায়ণগঞ্জে ছাত্রলীগ পুলিশ ও আন্দোলনকারী ত্রিমুখী সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা সাংবাদিক সহ ২৬ জন আহত হয়েছে। একজনকে গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ সকাল সাড়ে এগারোটার পর আন্দোলনকারীরা শহরের চাষাঢ়া বিজয় স্তম্ভ এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে।

এর পর বেলা ১২ টায় ছাত্রলীগের একটি দল আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এর কিছুক্ষন পর শুরু হয় ছাত্রলীগ আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া। পরে পুলিশ এসে আন্দোলনকারীদের সাউন্ড গ্রেনেট টিয়ার সেট ছোড়াগুলি মেরে ছত্রভঙ্গ করে দেয়। এর পর শুরু হয় ত্রিমুখী সংঘর্ষ। এসময় বেলা সাড়ে বারটায় মোহনা টিভি নারায়ণগঞ্জ প্রতিনিধি আজমীর ইসলামকে মারধর করে মোবাইল ক্যামেরা ভেঙ্গে ফেলে বিক্ষোভকারীরা । এসময় আরো ১০ জন আহত হয়।পরে এক পর্যায়ে আইনশৃংখলা বাহিনী পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রে আনে।

আইনশৃংলা বাহিনী বিভিন্ন পয়েন্টে কঠোর অবস্থানে রয়েছে।
এদিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক সহ নারায়ণগঞ্জে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শিল্পনগরী নারায়ণগঞ্জে রপ্তানীমুখী গার্মেন্টস সহ সকলধ রনের ব্যাবসা প্রতিষ্ঠান মার্কেট বিপনী বিতান বন্ধ রয়েছে।
নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসাপাতালের তত্বাবধায়ক আবুল বাসার জানিয়েছেন সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত আহত হয়ে ১৪ জন চিকিৎসা নিয়েছে। একজনকে গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...