নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   বন্দরে খেয়াঘাট ইজারা না নিয়েই টোল আদায়ের অভিযোগ
দখল / বন্দরে খেয়াঘাট ইজারা না নিয়েই টোল আদায়ের অভিযোগ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১২ আগস্ট, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের বন্দরে বর্ণালী খেয়াঘাট ইজারা না নিয়েই দীর্ঘদিন ধরে টোল আদায়ের অভিযোগ পাওয়া গেছে। গরীব মাঝিদের কাছ থেকে প্রতিদিন নৌকা প্রতি দেড়শ’ টাকা করে জোর পূর্বক আদায় করা হচ্ছে। দিতে অস্বীকৃতি জানালে মারধরের শিকার হচ্ছেন মাঝিরা। টোল আদায়কারীদের অত্যাচারের শিকার হয়ে রবিবার খেয়া পারাপার বন্ধ করে দেন মাঝিরা। এতে দুর্ভোগে পড়েন অফিসগামী যাত্রীরা। পরে এলাকাবাসীর মধ্যস্থতায় দুপুরের দিকে নৌকা চলাচল শুরু হয়।

মাঝিরা জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪নং ওয়ার্ডের বন্দরের দেউলী চৌরাপাড়া বর্ণালী খেয়াঘাটে(সাবেক লক্ষ্মীনারায়ণ কটন মিল ঘাট) নৌকা চালিয়ে জীবীকা নির্বাহ করেন ২০ জন মাঝি। ঘাটে প্রতিদিন দুই শিফটে( সকাল ৬ টা থেকে দুপুর একটা ও দুপুর একটা থেকে রাত ১০ পর্যন্ত) ১০টি করে মোট ২০টি নৌকায় শীতলক্ষ্যা নদীতে যাত্রী পারাপার করেন তারা। কিন্তু এ ঘাটটি ইজারা দেওয়া হয়নি।

তা সত্ত্বেও পার্শ্ববর্তী চিত্তরঞ্জন খেয়াঘাটের ইজারাদার মনির হোসেন অন্যায়ভাবে প্রতিদিন তাদের কাছ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করছেন। অসুস্থতার কারণে নৌকা বন্ধ রাখলেও তাকে ওই পরিমাণ টাকা জমা দিতে হয়। দৈনিক জমা দিতে হয় ৩ হাজার টাকা। না দিলে জোরজুলুম চালানো হয়। এ ছাড়া চিত্তরঞ্জন গুদারাঘাটের মাঝিরা জানান, ইজারাদার যাত্রীদেও কাছে টোল আদায় ছাড়াও মাঝিদেও কাছ থেকে অন্যায়ভাবে প্রতিদিন নৌকা প্রতি ৮০ টাকা করে আদায় করছে।
এ ব্যাপারে টোল আদায়কারীরা জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন থেকে চিত্তরঞ্জন খেয়াঘাট ইজারা নেন মনির হোসেন। বর্ণালী ঘাটটিও এ ঘাটের সঙ্গে যুক্ত করে দেওয়ায় মাঝিদের কাছ থেকে চাঁদা নেওয়া হচ্ছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...