নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   আড়াইহাজার থানার লুটকরা অস্ত্র গুলিসহ মালামাল ফেরত দিতে ৩ দিনের সময় দিল পুলিশ
আড়াইহাজার থানার লুটকরা অস্ত্র গুলিসহ মালামাল ফেরত দিতে ৩ দিনের সময় দিল পুলিশ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় আগুন দিয়ে  অস্ত্র, গুলি সহ অন্যান্য মালামাল লুটপাট করেছে দূর্বৃত্তরা। গত ৫ আগষ্ট শেখ হাসিনার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পরপরই উত্তেজিত একদল দূর্বৃত্ত থানা কম্পাউন্ডে প্রবেশ করে থানা কার্যালয়ে অগ্নি সংযোগ করে এবং থানায় থাকা পুলিশের সকল অস্ত্র, গুলি এবং অন্যান্য মালামাল লুটপাট করে নিয়ে যায়। ফলে পুলিশের সকল সদস্যরা নিজ নিজ জীবন বাঁচাতে থানা থেকে চলে যান।
পরবর্তীতে উপরের নির্দেশে থানার ওসি মোহাম্মদ আহসানউল্লাহ সহ পুলিশের সদস্যরা নির্ধারিত সময়ে আড়াইহাজারে আসতে থাকেন। থানা ভবন কাজের অনুপযোগি থাকায় তারা বর্তমানে গোপালদী তদন্ত কেন্দ্রে উঠছেন। শিঘ্রই আড়াইহাজার উপজেলা সদরে একটি ভাল জায়গা ও ভবন দেখে সেখান থেকে থানার কার্যক্রম স্থানান্তর করা হবে বলে জানা গেছে। এ পর্যায়ে বৃহষ্পতিবার আড়াইহাজার থানা পুলিশের পক্ষ থেকে ফেজবুকে একটি এলান মূলক পোষ্ট দেয়া হয়।
আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসানউল্লাহর নাম ও মোবাইল নম্বর সম্বলিত ওই এলানে লুণ্ঠনকৃত অস্ত্র, গুলি ও অন্যান্য মালামাল ৩ দিনের মধ্যে নিজ নিজ এলাকার মসজিদের ঈমাম বা গন্যমান্য ব্যাক্তিবর্গের কাছে জমা দেয়ার জন্য অনুরোধ জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে এসব জমা না দিলে সিসি ক্যামেরায় ধারণকৃত ফুটেজ ও অন্যান্য উন্নত প্রযুক্তি ব্যবহার করে অপরাধিদেরকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানায়। বিষয়টি আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসানউল্লাহ নিশ্চিৎ করেছেন । #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...