নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   রাজনীতি   সিদ্ধিরগঞ্জে কেয়ারটেকার মনির হত্যায় শামীম ওসমান ১২৩ জনের বিরুদ্ধে মামলা
সিদ্ধিরগঞ্জে কেয়ারটেকার মনির হত্যায় শামীম ওসমান ১২৩ জনের বিরুদ্ধে মামলা
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২১ আগস্ট, ২০২৪
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হীরাঝিল রোডে কেয়ারটেকার মনির হোসেন গুলিবিদ্ধ হয়ে মৃ্ত্যুর ঘটনায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানকে প্রধান আসামি করে ১২৩ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে । বুধবার ২১ আগস্ট সকালে নিহত মনির হোসেনের ছোট ভাই সাখাওয়াত হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানায় মামলায় আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন, আজমেরী ওসমান, অয়ন ওসমান, শাহ নিজাম,ওমর ফারুক, হাবিবুল্লাহ হবুল, সাদেক আলী, নাসিক কাউন্সিলর শাহজালাল বাদল, মতিউর রহমান, স্বেচ্ছাসেবকলীগ নেতা শিব্বির আহমাদ, দেলোয়ার হোসেন সরকার সহ ১২৩ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক।
উল্লেখ, গত ২০ জুলাই ১নং থেকে ৩নং আসামীর নির্দেশে ডাচ বাংলা ইব্রাহিম খলিল শপিং কমপ্লেক্সের পিছনে হিরাঝিল রোডে সাবেক কমিশনার ওমর ফারুক এর চুনা ফ্যাক্টরীর সামনের রাস্তায় তার বড় ভাই মনির হোসেন গুলিবিদ্ধ হলে নারায়ণগঞ্জ খানপুর সরকারী হাসপাতালে নেন। পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ২১ জুলাই রাতে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২২ জুলাই বিকালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...