নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   ৪ সন্তান নিয়ে বিপাকে স্ত্রী | পঙ্গু হতে বসেছেন হামলায় আহত শফর আলী
অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ / ৪ সন্তান নিয়ে বিপাকে স্ত্রী | পঙ্গু হতে বসেছেন হামলায় আহত শফর আলী
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
শাহাজাহান কবির – আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা বেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক এলাকায় প্রতিপক্ষের আউয়াল, আঃ হাই ও বারেক গং দের ধারালো অস্ত্রের আঘাতে ও রোহার রডের আঘাতে সোমবার (২৬ আগষ্ট) দুই পায়ের গোড়ালীর হাড় ভেঙ্গে গুড়ো হয়ে যাওয়া  শফর আলী (৩৮) নামে এক মসজিদরে ফজর নামাজের মুসল্লি পঙ্গু হয়ে যেতে বসেছেন বলে জানান তার পরিবারের লোকজন।
তা ছাড়া প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মাথার একাধিক স্থানে রক্তাক্ত জখম প্রাপ্ত হন তিনি। বর্তমানে তিনি মদনপুর বারাকা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চার সন্তান নিয়ে স্ত্রী মমতাজ বেগম পড়েছেন চরম বিপাকে। এ ব্যাপারে আড়াইহাজার থানায় শুক্রবার ( ৩০ আগষ্ট) একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার অভিযোগের সূত্রে জানা যায় যে, শফর আলীর পরিবারের সাথে প্রতিবেশী আউয়াল গংদের দীর্ঘ দিনের পূর্ব বিরোধ ছিল। এরই রেশ ধরে ঘটনার সময় আঃ হাই ও বাতেন গং ধারালো অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়া শফর আলীকে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় হামলাকারীরা শফর আলীর বাড়ী ঘর ভাঙচুর করে নগদ ৪ লাখ টাকা, ২ লাখ টাকার স্বর্ণালংকার  এবং অন্যান্য মালামাল লুটপাট করে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় শফর আলীকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে অবস্থা গুরুতর বিধায় ডাক্তার তাকে ঢামেক হাসপাতালে রেফার করেন।
তিনি বর্তমানে মদনপুর বারাকা হাসপাতালে ভর্তি আছেন।
আহত শফর আলীর স্ত্রী চার সন্তানকে নিয়ে কান্না জড়িত কন্ঠে বলেন, আমার স্বামীকে মেরে পঙ্গু করে দেয়া হয়েছে। তিনি আরো বলেন, সন্ত্রাসীরা আমার স্বামীর বিদেশে যাওয়ার জন্য জমা করা নগদ ৪ লাখ টাকাসহ স্বর্বস্ব লুটে নিয়েছে। এখন আমার স্বামীর চিকিৎসা করানোর মত টাকাও আমার হাতে নাই। আমার অবোধ সন্তানদের ঠিকমত খাওয়ার ব্যবস্থাও করতে পারছিনা। এখন আমি নিরুপায়। এদিকে দায়েরকৃত মামলাটি তুলে নেয়ার জন্য আসামী পক্ষ থেকে আমাকে চাপ ও হুমকী ধমকী প্রদান করা হচ্ছে। তা না হলে আমার স্বামীকে জীবনে মেরে ফেলা হবে বলে হুমকী দিচ্ছে আসামী পক্ষ। মামলা রুজু করার কথা স্বীকার করে আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসানউল্লাহ জানান , আসামীদেরকে গ্রেফতারের আপ্রাণ চেষ্টা করছে পুলিশ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...