নারায়ণগঞ্জ  শুক্রবার | ১০ই এপ্রিল, ২০২৬ | ২৭শে চৈত্র, ১৪৩২ বসন্তকাল | ২১শে শাওয়াল, ১৪৪৭

শিরোনাম
  |   অনুমোদনহীন মোড়কে ভোজ্য তেল বিক্রির অপরাধে দেড় লাখ টাকা জরিমানা   |   হোসেনপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে অনিয়মের অভিযোগ,ক্ষোভ এলাকাবাসী   |   গার্মেন্টসের ঝুট নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ দু’জন গুলিবিদ্ধ আহত পাঁচ   |   জমি নিয়ে বিরোধ পুকুরে বিষ প্রয়োগ করে ১০ লাখ টাকা মাছ হত্যার অভিযোগ   |   ৪ বছর পর নয়ন মিয়া হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১   |   মানুষ নিরাপদ অভিবাসনের সঠিক পথ জানলে মানবপাচার রোধ সম্ভব হবে   |   নবাববাড়ি মার্কেটে আগুন দেওয়া অপরাধী দেলাওয়ারকে পুলিশ গ্রেফতার করেছে   |   বন্দরে ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন বিপযস্ত   |   কৃষকের শতাধিক সবজী গাছ কেটে নিল দুর্বৃত্তরা   |   ইটিপি প্লান ছাড়া পরিচালিত তিনটি ডায়িংয়ের  বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন   |   বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা অনুষ্ঠিত   |   নারায়ণগঞ্জ ক্লাব স্বাধীনতা কাপ স্নুকার চ্যাম্পিয়নশীপ উদ্বোধন    |   কাঁচপুরে দিঘি থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার   |   নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার, পাশবিক নির্যাতনে হত্যা পুলিশ   |   শম্ভুপুরা ইউনিয়নে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান শিমুল   |   ৮৮ লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড   |   দুটি ইটভাটায় অভিযান আইন লংঘনে এক লাখ বিশ হাজার টাকা জরিমানা   |   মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান দুই গ্রুপের সংঘর্ষ পুলিশের লাঠিচার্জ   |   ৩২ কেজি গাঁজা সহ প্রাইভেটকার আটক করেছে সোনারগাঁও থানা পুলিশ   |   জেলা পুলিশ লাইন্সে ক্যান্সার সচেতনতা বিষয়ক স্বাস্থ্য শিক্ষা সেশন অনুষ্ঠিত
 প্রচ্ছদ   রাজনীতি   আপনারা ধৈর্য ধরুন, জনগনের মন জয় করুন এবং জনগনের পাশে থাকুন – এড. সাখাওয়াত
বিএনপি / আপনারা ধৈর্য ধরুন, জনগনের মন জয় করুন এবং জনগনের পাশে থাকুন – এড. সাখাওয়াত
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। রোবার(১ সেপ্টম্বর) বাদ আছর নগরীর মিশনপাড়া এলাকায় হোশিয়ারী সমিতি প্রাঙ্গনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান।পাশাপাশি বিগত ২০২২সালে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালিতে নিহত যুবদল নেতা শাওন প্রধানের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়ার আয়োজন করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
সভাপতির বক্তব্যে এড. সাখাওয়াত হোসেন খান এ সময় বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের প্রয়োজনে এই বিএনপি নামক দলটির প্রতিষ্ঠা করেছিলো। ১৯দফার একটি বিপ্লব সংগঠিত করে তিনি বাংলাদেশকে সব দিক দিয়ে এগিয়ে নিয়ে গিয়েছিলো। ১৯৯১ সালে বেগম খালেদা জিয়া এই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলো এবং বিএনপিই বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা।
তিনি  আরও বলেন, আপনারা ধৈর্য ধরুন, জনগনের মন জয় করুন এবং জনগনের পাশে থাকুন। সকল প্রকার অপশক্তিকে আপনারা প্রতিহত করুন। দলের মধ্যে যারা অপকর্ম করবে, দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোন রকমের দ্বিধা বোধ করবে না। গত ১৬বছর যেভাবে এই বাংলাদেশের মানুষকে নিষ্পেষিত করা হয়েছে, ওই কঠিন সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল বিএনপিই মানুষের পাশে ছিলো এবং জনগনের জন্য কথা বলেছে। একারণে বিএনপির বহু নেতাকর্মীকে শাহাদাত বরণ করতে হয়েছে। আজ থেকে ঠিক দুই বছর আগের এই দিন সেই ২নং গেট এলাকায় আমাদের র্যালি করতে দেওয়া হয় নাই। পুলিশ নির্বিচারে আমাদের উপর গুলি চালিয়েছিলো। শত শত লোক গুলিবিদ্ধ হয়েছিলো। গুলিবিদ্ধদের মধ্যে আমাদের একজন যুবদল কর্মী শাওন প্রধান নিহত হয়েছিলেন। সেই শাওনের রুহের মাগফেরাত আমি কামনা করছি।
উক্ত অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, এড. সরকার হুমায়ূন কবির, মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, ফতেহ রেজা রিপন, আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, এড. এইচএম আনোয়ার প্রধান, বরকত উল্লাহ, ফারুক হোসেন, হাবিবুর রহমান মিঠু, রাশিদা জামাল, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মির্জা কামাল উদ্দিন জনি, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম, সদস্য সচিব ফারুক হোসেন, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়নাসহ সদর, বন্দর থানা, বন্দর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মহিলাদল, কৃষকদলসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...