নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ    |   রামগোবিন্দ গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত   |   আইন নিজের হাতে তুলে নিবেন না – ওসি সাজেদুর রহমান   |   বিএনপির ৪৮ প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির আনন্দ র‍্যালিতে সেন্টুর যোগদান   |   বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিনপির বর্ণাঢ্য র‍্যালী   |   সোনারগাঁও জাদুঘর ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা ও তদন্তের দাবিতে মানববন্ধন   |   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত   |   প্রতারক চক্রের ফাঁদে আপন ভাইকে মামলায় ফাঁসালো অপর ভাই    |   সূর্য সৈনিক বীর মুক্তিযোদ্ধা জিয়াবুর হোসেন আর নেই   |   প্রয়াত সাংবাদিকদের স্মরণে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মিলাদ ও দোয়া   |   রূপগঞ্জে অটো রাইস মিলে ব্রয়লার বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ    |   কঠিন সময় পার হয়ে দায়িত্বে আসা সরকারকে টিকিয়ে রাখতে হবে – এমপি আবুল কালাম   |   মা-বোনেরা আন্দোলন করে মাদক ব্যাবসায়ীদের জিমখানা থেকে উচ্ছেদ করেছে – বিভা হাসান   |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান
 প্রচ্ছদ   জীবন সচেতনতা   খুশকিমুক্ত চুল পেতে ঘরোয়া কিছু প্রাকৃতিক উপায় কাজে লাগাতে পারেন
খুশকিমুক্ত চুল পেতে ঘরোয়া কিছু প্রাকৃতিক উপায় কাজে লাগাতে পারেন
  জীবন সচেতনতা || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ চুলে খুশকি এক বিব্রতকর সমস্যা। কোনো অনুষ্ঠানে হাজির হতে রুপে-পোশাকে ফ্যাশন করতে গিয়ে আপনি দেখলেন চুল থেকে খুশকি বের হয়ে আপনার কাঁধে পড়ছে। ভাবুন তো আপনার ফ্যাশনটা কোথায় গিয়ে ঠেকেবে? এভাবে যেকোনো পার্টি-সভাতেই খুশকি আপনাকে বিব্রতকর অবস্থায় ফেলতে পারে।খুশকি প্রতিরোধে বাজারে বিভিন্ন অ্যান্টি ড্যানড্রফ শ্যাম্পু পাওয়া যায়। তবে অ্যান্টি ড্যানড্রফ শ্যাম্পুর অতি ব্যবহারে চুল হারিয়ে ফেলতে পারে সতেজতা। তাই খুশকিমুক্ত চুল পেতে ঘরোয়া কিছু ঘরোয়া কিছু প্রাকৃতিক উপায় কাজে লাগাতে পারেন। * বেকিং সোডা: খুশকি প্রতিকারে বেকিং সোডা খুব কার্যকর। আপনার চুল ভেজান এবং তারপর একমুঠো বেকিং সোডা আপনার স্ক্যাল্প বা মাথার ত্বকে ঘষুন। শ্যাম্পু ছাড়াই মাথা ধুয়ে ফেলুন। বেকিং সোডা ব্যবহারে প্রথমদিকে আপনার চুল শুষ্ক থাকতে পারে, কিন্তু কয়েক সপ্তাহ পর আপনার স্ক্যাল্প প্রাকৃতিক তৈল উৎপাদন শুরু করবে- যা আপনার চুলকে নরম করবে এবং আপনাকে খুশকিমুক্ত রাখবে।* অ্যাপল সিডার ভিনেগার: একটি স্প্রে বোতলে এক-চতুর্থাংশ কাপ অ্যাপল সিডার ভিনেগারের সঙ্গে এক-চতুর্থাংশ কাপ পানি মিশান এবং এ মিশ্রণ আপনার স্ক্যাল্পে স্প্রে করুন। একটি টাওয়েল দিয়ে আপনার মাথা মুড়িয়ে নিন এবং ১৫ মিনিট থেকে ১ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করে মাথা ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে দুইবার অ্যাপল সিডার ভিনেগার ব্যবহার করুন।* নারকেল তেল: নারকেল তেল খুশকি প্রতিকারে কার্যকরী ভূমিকা পালন করে। গোসলের আগে ৩/৫ চা-চামচ নারকেল তেল আপনার স্ক্যাল্পে ম্যাসাজ করুন এবং প্রায় একঘণ্টা পর্যন্ত অপেক্ষা করুন। তারপর সাধারণ শ্যাম্পু ব্যবহার করুন।* লেবুর রস: খুশকি থেকে মুক্তির জন্য লেবু ব্যবহার করতে পারেন। ২ চা-চামচ লেবুর রস আপনার স্ক্যাল্পে ম্যাসাজ করুন এবং পানি দিয়ে ধুয়ে ফেলুন। তারপর ১ চা-চামচ লেবুর রস ১ কাপ পানিতে মিশান এবং এ মিশ্রণ দিয়ে আপনার চুল ধুয়ে নিন। খুশকি দূর না হওয়া পর্যন্ত নিয়মিত ব্যবহার করুন।* লবণ: খুশকি দূর করার জন্য চুলে শ্যাম্পু ব্যবহারের আগে লবণ ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়, কারণ লবণের খুশকি দূর করার ক্ষমতা আছে। সামান্যকিছু লবণ নিয়ে স্ক্যাল্প ম্যাসাজ করুন। তারপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।* অ্যালোভেরা: খুশকি দূর করতে অ্যালোভেরা বা ঘৃতকুমারীর পাতা বেটে ১৫-২০ মিনিট চুলে লাগিয়ে ধুয়ে ফেলুন।* রসুন: রসুন বেটে স্ক্যাল্পে ঘষুন। তবে এক্ষেত্রে রসুনের ঘ্রাণ দূর করতে রসুন বাটার সঙ্গে মধু মিশিয়ে নিতে পারেন।* অলিভ অয়েল: প্রায় ১০ ফোঁটা অলিভ অয়েল আপনার স্ক্যাল্পে ম্যাসাজ করুন এবং একটি শাওয়ার ক্যাপ দিয়ে সারারাত ঢেকে রাখুন। সকালে আপনার শ্যাম্পু ব্যবহার করে চুল ধুয়ে ফেলুন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...