নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে   |   শম্ভুপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদকের মৃত্যুতে  মিলাদ মাহফিল দোয়া
 প্রচ্ছদ   জীবন সচেতনতা   হাড় ক্ষয় রোগে এখন কমবয়সীরাও  আক্রান্ত হচ্ছে | জানুন কারন ও প্রতিকার
হাড় ক্ষয় রোগে এখন কমবয়সীরাও  আক্রান্ত হচ্ছে | জানুন কারন ও প্রতিকার
  জীবন সচেতনতা || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ  নীরব ঘাতক হাড় ক্ষয় অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয় মানে হাড়ের ঘনত্ব কমে যাওয়া । এ রোগে হাড়গুলো ঘুণে খাওয়া কাঠের মতো হয়ে যায় । ফলে ভেঙে যেতে পারে সামান্য আঘাতেই । বয়স্কদের বেশি হলেও এখন কমবয়সীদেরও অস্টিওপোরোসিসে আক্রান্ত হতে দেখা যাচ্ছে ।
লেখক : প্রতিষ্ঠাতা , জাতীয় রোগী কল্যাণ সোসাইটি ডা.মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ
কেন হয়ঃ-
আমাদের দেহের হাড় সাধারণত ২৮ বছর বয়স পর্যন্ত ঘনত্বে বাড়তে থাকে । এবং ৩৪ বছর পর্যন্ত সঠিক ঘনত্ব অটুট থাকে । এরপর থেকে হাড় ক্ষয় হতে শুরু হয় । বয়সের সঙ্গে সঙ্গে হাড়ক্ষয়ের ঝুঁকিও বাড়তে থাকে । পুরুষের তুলনায় নারীদের হাড় ক্ষয়ের প্রবণতা বেশি থাকে । বিশেষ করে মেনোপজ বা মাসিক বন্ধ হওয়ার পর ইস্ট্রোজেনের ঘাটতি দেখা দেয় । এতে মেয়েদের হাড় দ্রুত ক্ষয় হতে শুরু করে । স্বাভাবিক এ বিষয়গুলো ছাড়াও আরও কিছু কারণে কম বয়সে অস্টিওপোরোসিস হতে পারে ।
●  সেগুলো হচ্ছেঃ-
● পর্যাপ্ত পরিমাণ শারীরিক পরিশ্রম না করলে এবং শরীরে প্রয়োজনীয় ক্যালসিয়াম ও ভিটামিন ডি – এর ঘাটতি হলে হাড় নাজুক হতে থাকে ।
● শরীরের ওজন উচ্চতার সঙ্গে মানানসই না হলে অর্থাৎ ওবেসিটি থাকলে । • অতিরিক্ত ধূমপান বা মদ্যপান করলে কম বয়সে হাড় ক্ষয় শুরু হতে থাকে ।
● প্রয়োজনের অতিরিক্ত আমিষ নিয়মিত গ্রহণ করতে থাকলে এবং বেশি চিনি , অতিরিক্ত চা / কফি / চকলেট ও কোমল পানীয় গ্রহণের মতো অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অতিরিক্ত অস্টিওপোরোসিসের অন্যতম কারণ ।
● দীর্ঘদিন স্টেরয়েড জাতীয় ওষুধ সেবন । বিভিন্ন হরমোনজনিত রোগ যেমন হাইপারথাইরয়িডিজম , হাইপারপ্যারাথাইরয়ডিজম , কিডনির অসুখ , ডায়াবেটিস , অ্যাডিসন রোগ , রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকলে ।
●  ক্রনিক লক্ষণ পিঠের দিকে অল্পস্বল্প ব্যথা দিয়ে অসুখের সূত্রপাত হলেও বেশিরভাগ মানুষ অবহেলা করেন । যখন বেশি ব্যথা হয় , তখন বুঝতে হবে হাড়ের ক্ষয় অনেক বেড়ে গেছে ।
প্রতিকারঃ-
● কম বয়স থেকেই সুস্থ জীবনযাপন মেনে চললে অস্টিওপোরোসিস ঠেকানো সম্ভব । রোগ যদি শুরু হয়েই যায় সে ক্ষেত্রে শুরুতে নির্ণয় করা গেলেও নিয়ম মেনে বিপদ কাটানো যায় ।
●  বয়স ৩৫ হলেই বিএমডি অর্থাৎ বোন মিনারেল ডেনসিটি টেস্ট করে হাড়ের অবস্থা জেনে নিয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে ।
● প্রতিদিনের খাবারে পর্যাপ্ত ক্যালসিয়াম , পটাশিয়ামসহ অন্যান্য খনিজের অভাব হলে হাড় নরম হয়ে যায় । ক্যালসিয়ামযুক্ত খাবার দুধ , দই , ছানার যে কোনো একটি রাখুন প্রতিদিনের খাবারে । সবচেয়ে ভালো ফল পেতে সকালে এক বাটি দই এবং রাতে শোবার আগে এক গ্লাস কুসুম গরম দুধ পান করুন ।
● দুধে অ্যালার্জি থাকলে সয়াদুধ , টোফু , মাশরুম , সবুজ শাকসবজি ও বাদাম খেতে হবে নিয়মিত । মাছ , মুরগি , ডিম থেকেও প্রয়োজনীয় ক্যালসিয়াম পাওয়া যায় ।
●  ক্যালসিয়াম শোষণের জন্য শরীরের প্রয়োজন হয় ডিটামিন ডি । ভিটামিন ডি এর সবচেয়ে কার্যকর উৎস হচ্ছে সূর্যের আলো । খাবার থেকে প্রয়োজনীয় ভিটামিন ডি পাওয়া সম্ভব নয় ।  তাই প্রতিদিন ১৫ থেকে ৩০ মিনিট সূর্যের আলোতে থাকুন । পাশাপাশি সামুদ্রিক মাছ , কড লিভার অয়েল খান ।
● প্রতিদিন অন্তত আধাঘণ্টা ব্যায়াম করতে হবে । হাঁটা , দৌড়ানো ও সিঁড়ি বেয়ে ওঠানামা করা ভালো ব্যায়াম । এতে শরীরের নিচের অংশের হাড় মজবুত হবে ।
●  ডায়াবেটিস , লিভার , কিডনি রোগ নিয়ন্ত্রণে রাখুন । ধূমপান ও মদপান ত্যাগ করুন । অতিরিক্ত ওজন থাকলে সাবধানে চলাফেরা করুন এবং যথাসম্ভব ওজন কমাতে চেষ্টা করুন । অতিরিক্ত চিনি , লবণ , চা – কফি গ্রহণ করা যাবে না । প্রিজারভেটিভ দেওয়া খাবার যথাসম্ভব এড়িয়ে চলুন ।
লেখক : ডা.মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ
প্রতিষ্ঠাতা , জাতীয় রোগী কল্যাণ সোসাইটি

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...