নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   চেইঞ্জেস স্কুলের বার্ষিক ফল উৎসবে আনন্দে মুখর ছিল পুরো ক্যাম্পাস   |   বিয়ের চাপ দেয়ায় গার্মেন্টস কর্মী সাদিয়া খুন রহস্য উন্মোচন গ্রেফতার হত্যাকারী   |   নিরাপত্তা চেয়ে নারায়ণগঞ্জে নতুনধারা’র সংবাদ সম্মেলন   |   ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ার অঙ্গীকার   |   লায়ন্স ক্লাব অফ নারায়ণগঞ্জের কার্যবর্ষ প্রথম বোর্ড সাধারণ সভা অনুষ্ঠিত   |   হারাম খেয়ে হালাল সনদ   |   ঝগড়া থামাতে গেলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ   |   সরকার আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণ করবে – ক্রীড়া প্রতিমন্ত্রী   |   নারায়ণগঞ্জে সনাতন ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত   |   শীতলক্ষ্যা নদীতে স্পীডবোড থেকে পড়ে ফায়ার সার্ভিসের ডুবুরি নিখোঁজ   |   রথযাত্রায় সার্বিক নিরাপত্তায় সহযোগিতার নির্দেশ মামুন মাহমুদের   |   দেশ সেরা শিক্ষা পদক অর্জন করে সোনারগাঁয়ের মুখ উজ্জ্বল করলেন বিলকিস   |   প্রধানমন্ত্রীর ক্লিন এন্ড গ্রিন সিটি বাস্তবায়নে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ   |   যুবদল নেতা হুমায়ুন কবিরের পিতা নিজাম উদ্দিনের ইন্তেকালে শোক   |   প্রতিবন্ধী নারী ধর্ষণ, ধর্ষক যুবক গ্রেফতার   |   দুই রাতে কৃষকের তিন গরু চুরি   |   নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশেনের অভিষেকে মিলনমেলা   |   শপিং মলে চুরির ঘটনায় চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার   |   নারায়ণগঞ্জ ক্লাব স্নুকার চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্ট উদ্বোধন   |   বন্দরে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলছে ভারী যানবাহন ভেঙ্গে পড়ার আশঙ্কা
 প্রচ্ছদ   জীবন সচেতনতা   ডায়াবেটিস থেক বাঁচার জন্য এ সম্পর্কে জানতে হবে | নিয়ম ও সচেতনতাই রক্ষাকবজ
পরিক্ষামূলক লেখা / ডায়াবেটিস থেক বাঁচার জন্য এ সম্পর্কে জানতে হবে | নিয়ম ও সচেতনতাই রক্ষাকবজ
  জীবন সচেতনতা || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৪ নভেম্বর, ২০২২

ডা . মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ-নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে ডায়াবেটিস দিবস । এবারের প্রতিপাদ্য ‘ শিক্ষাই পারবে ভবিষ্যৎ বাঁচাতে। মানে ডায়াবেটিক নিয়ে যত বেশি জানাশোনা বাড়বে , ততই নিরাপদ হবে ভবিষ্যৎ। ১৯৯১ সালে বিশ্ব ডায়াবেটিক ফেডারেশন ও বিশ্বস্বাস্থ্য সংস্থা দিনটিকে ডায়াবেটিস দিবস ঘোষণা দেয় । গত দশকের তুলনায় প্রায় দ্বিগুণ বেড়েছে ডায়াবেটিক রোগী । বাড়ছে স্থূলতা , অন্ধত্ব , হার্ট ডিজিজ ও কিডনি রোগ । মানুষ ১৪ নভেম্বর ফ্রেডরিক ব্যান্টিং জন্মগ্রহণ করেন । তিনি সহযোগী চার্লস বেল্টকে সঙ্গে নিয়ে অধ্যাপক ম্যাকয়িডের গবেষণাগারে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণের মহৌষধ ইনসুলিন আবিষ্কার করেন । তাই এদিন দিবসটি পালন করা হয় । উদ্দেশ্য হচ্ছে ডায়াবেটিস রোগের লক্ষণ , চিকিৎসা ও নিয়ন্ত্রণ রাখার ব্যবস্থা সম্পর্কে গণসচেতনতা বাড়ানো । বিশ্বের প্রায় ৪৬ কোটি ৩০ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত । এর মধ্যে ৭৯ শতাংশেরই নিম্ন ও মধ্যম আয়ের দেশে বসবাস । বছরে এই রোগে প্রায় এক লাখ লোক মারা যাচ্ছে ১৪ নভেম্বর দৈনিক কালবেলা প্রকাশিত সংবাদটি পঠকদের জন্য হুবহুব তুলে ধরা হলো। অন্যদিকে , আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশনের ( আইডিএফ ) তথ্য অনুযায়ী , বাংলাদেশে এখন ৮৪ লাখ ডায়াবেটিসে আক্রান্ত । প্রতিবছর লক্ষাধিক মানুষ ডায়াবেটিস – সংক্রান্ত জটিলতায় মারা যাচ্ছেন । এবারের প্রতিপাদ্যে নারীদের ডায়াবেটিসের ওপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে । চিকিৎসকদের মতে , নগরায়ণ ও পরিবর্তিত জীবনধারণের কারণে গর্ভকালীন ডায়াবেটিক রোগীও বাড়ছে । বিভিন্ন গবেষণায় দেখা গেছে , গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত নারীদের অর্ধেকেরও বেশি পরে টাইপ -২ ডায়াবেটিসে আক্রান্ত হন । অপরিকল্পিত গর্ভধারণের কারণে শিশু অপুষ্টির শিকার হয় এবং তার ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেশি থাকে । শরীরে শক্তির জোগানদাতা কার্বোহাইড্রেট । জটিল বিক্রিয়া শেষে এটা শরীরের কোষে গ্রহণ উপযোগী সরল অণুতে পরিণত হয় । এই অণুই হচ্ছে গ্লুকোজ । এই গ্লুকোজ অণুকে শরীরের কোষ গ্রহণ করে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপাদন করে । কিন্তু কোষে গ্লুকোজ প্রবেশ করতে একটি হরমোন লাগে । ওটাই হলো ইনসুলিন । দেহের কোষে এক ধরনের চ্যানেল থাকে , যেটা দিয়ে গ্লুকোজ শরীরে প্রবেশ করে । রক্তে অফুরন্ত গ্লুকোজের জোগান রয়েছে । কিন্তু ডায়াবেটিস থাকলে ইনসুলিনের অভাবে কোষগুলো থেকে যায় অভুক্ত । এ সময় রক্তে গ্লুকোজ বেড়ে গেলে প্রস্রাবের সময় ও ঘনত্ব বাড়ে । সামগ্রিক অবস্থাটিকে বলে ডায়াবেটিস মেলাইটাস । মানুষের রক্তে অভুক্ত অবস্থায় প্রতি লিটারে ৫.৬ থেকে ৬.১ মিলি মোল গ্লুকোজ থাকে । খাবার গ্রহণের দুই ঘণ্টা পরে এটা বেড়ে যায় । সুস্থ জেনেটিক কারণেও ডায়াবেটিস হতে পারে । অটিজম বা ক্লাইনফেল্টার সিন্ড্রোমে আক্রান্তদেরও এতে ভোগার আশঙ্কা বেশি । পাশাপাশি অগ্ন্যাশয়ের সমস্যার কারণে ডায়াবেটিস হতে পারে । আবার কারও হরমোন সমস্যা , কুশিং সিন্ড্রোম বাএক্রোমৃেগাল , যা থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের কারণে হয়ে থাকে , এদেরও ডায়াবেটিকের ওপর প্রভাব আছে । গ্লুকোকটিকয়েড , থায়াজাইড কিংবা ফেনাইটইন জাতীয় ওষুধগুলোর কারণেও ডায়াবেটিস হতে পারে ।

লক্ষণ

যে সমস্যায় সবচেয়ে বেশি ভোগেন তা হলো বারবার প্রস্রাব । এতে শরীরে তরল কমে যায় এবং ঘন ঘন তৃষ্ণা পায় । আবার দেহে ‘ কোষীয় অনাহার ’ সৃষ্টি হয় । ফলে দেহ মস্তিষ্ককে ক্ষুধা লেগেছে বলে মেসেজ দেয় । এজন্য ডায়াবেটিসে আক্রান্তদের ক্ষুধা লেগেই থাকে । প্রচুর খাওয়া সত্ত্বেও ওজন কমে যায় । ক্লান্তি ঘিরে রাখে ।

পরামর্শ

চিনি ও মিষ্টি জাতীয় খাবার বাদ দিতে হবে । ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে । অল্প অল্প করে বেশিবার খেতে হবে । ধূমপান বাদ দিতে হবে । কারণ , এটি ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে । প্রতিদিন ৩০ মিনিট ব্যায়াম করতেই হবে । কোলেস্টেরল পরীক্ষা করাতে হবে নিয়মমতো । আঁশযুক্ত খাবার বেশি খেতে হবে । ইনসুলিন বা অন্য ওষুধ নিয়মিত গ্রহণ করলে খাবারও নিয়মিত খেতে হবে । #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...