নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ    |   রামগোবিন্দ গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত   |   আইন নিজের হাতে তুলে নিবেন না – ওসি সাজেদুর রহমান   |   বিএনপির ৪৮ প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির আনন্দ র‍্যালিতে সেন্টুর যোগদান   |   বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিনপির বর্ণাঢ্য র‍্যালী   |   সোনারগাঁও জাদুঘর ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা ও তদন্তের দাবিতে মানববন্ধন   |   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত   |   প্রতারক চক্রের ফাঁদে আপন ভাইকে মামলায় ফাঁসালো অপর ভাই    |   সূর্য সৈনিক বীর মুক্তিযোদ্ধা জিয়াবুর হোসেন আর নেই   |   প্রয়াত সাংবাদিকদের স্মরণে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মিলাদ ও দোয়া   |   রূপগঞ্জে অটো রাইস মিলে ব্রয়লার বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ    |   কঠিন সময় পার হয়ে দায়িত্বে আসা সরকারকে টিকিয়ে রাখতে হবে – এমপি আবুল কালাম   |   মা-বোনেরা আন্দোলন করে মাদক ব্যাবসায়ীদের জিমখানা থেকে উচ্ছেদ করেছে – বিভা হাসান   |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান
 প্রচ্ছদ   জীবন সচেতনতা   হঠাৎ ব্লাড প্রেসার কমে গেলে কি করতে হবে 
চিকিৎসা / হঠাৎ ব্লাড প্রেসার কমে গেলে কি করতে হবে 
  জীবন সচেতনতা || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ হঠাৎ ব্লাড প্রেসার কমে গেলে কি করতে হবে। আজকের প্রতিবেদনে করনীয় বিষয়টি জেনে নেই।
রক্তচাপ বা ব্লাড প্রেসার কমে গেলে শরীরে নানারকম নেতিবাচক প্রভাব পড়ে। অনেকের ধারণা উচ্চ রক্তচাপের থেকে নিম্ন রক্তচাপ কম ভয়ের। কিন্তু তা একেবারেই নয়। চিকিৎসকদের মতে, লো ব্লাড প্রেশার বা হঠাৎ প্রেশার কমে যাওয়াতেও বিপদ আছে। লো ব্লাড প্রেশারের ফলে হৃৎপিণ্ডে, মস্তিষ্কে ও শরীরের অন্যান্য অংশে রক্ত সঞ্চালনের পরিমাণ কমে যায়। এর ফলে মাথা ঘোরা, দুর্বলতা এমনকি বমি বমি ভাব বেড়ে যায়।
কেন কমে যায় প্রেশার: শুয়ে বা বসে থাকা অবস্থা থেকে হঠাৎ জেগে উঠলে রক্তচাপে ব্যাঘাত ঘটে। এর ফলে স্ট্রোকের আশঙ্কা বেড়ে যায়। ব্লাড প্রেশার হঠাৎ কমে যাওয়ার ফলে শরীর ভারী লাগতে পারে।
এই অবস্থা থেকে যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক অবস্থায় ফেরা জরুরি। জেনে নিন হঠাৎ ব্লাড প্রেশার কমে গেলে কী করতে হবে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হঠাৎ ব্লাড প্রেশার কমে গেলে চা অথবা কফি পান করলে ভালো ফল পাওয়া যায়। কারণ, কফিতে থাকে ক্যাফিন। এই উপাদান সাময়িকভাবে ব্লাড প্রেশার বাড়াতে সাহায্য করে।
বেশি করে পানি পান করুন: হঠাৎ প্রেসার কমে গেলে পানি পান করা উচিত। লো ব্লাড প্রেশারের রোগীদের ক্ষেত্রে ডায়েটে অবশ্যই পানীয় রাখতে হবে। বিভিন্ন রকম পানীয়র মধ্যে রাখতে পারেন নারকেলের পানি, পুষ্টিকর ফলের রস, স্যুপ জাতীয় খাবার।
তুলসী পাতা খেতে পারেন: লো ব্লাড প্রেশারের রোগীরা সকালে উঠে পাঁচটি তুলসী পাতা খেতে পারেন। এতে থাকা উচ্চমাত্রায় পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও ভিটামিন সি ব্লাড প্রেশার নিয়ন্ত্রিত রাখে। তুলসী পাতা কোলস্টেরলের মাত্রাও কমাতে সাহায্য করে।
সাময়িক সুস্থতার জন্য শুধু নয়- প্রতিদিন ভালো থাকার জন্য লো ব্লাড প্রেশারের রোগীদের জন্য সময়মতো খাওয়াদাওয়া করা অত্যন্ত জরুরি। ভারী খাবারের মাঝে স্বাস্থ্যকর মুখরোচক খাবার খেতে হবে। বিশেষজ্ঞদের মতে, দিনে ৩ বার ভারী খাবার খাওয়ার থেকে পাঁচবার অল্প অল্প করে খেলে বেশি উপকার পাবেন। এর ফলে ব্লাড প্রেশার হঠাৎ কমে যাওয়া আটকানো সম্ভব হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...