নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ    |   রামগোবিন্দ গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত   |   আইন নিজের হাতে তুলে নিবেন না – ওসি সাজেদুর রহমান   |   বিএনপির ৪৮ প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির আনন্দ র‍্যালিতে সেন্টুর যোগদান   |   বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিনপির বর্ণাঢ্য র‍্যালী   |   সোনারগাঁও জাদুঘর ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা ও তদন্তের দাবিতে মানববন্ধন   |   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত   |   প্রতারক চক্রের ফাঁদে আপন ভাইকে মামলায় ফাঁসালো অপর ভাই    |   সূর্য সৈনিক বীর মুক্তিযোদ্ধা জিয়াবুর হোসেন আর নেই   |   প্রয়াত সাংবাদিকদের স্মরণে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মিলাদ ও দোয়া   |   রূপগঞ্জে অটো রাইস মিলে ব্রয়লার বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ    |   কঠিন সময় পার হয়ে দায়িত্বে আসা সরকারকে টিকিয়ে রাখতে হবে – এমপি আবুল কালাম   |   মা-বোনেরা আন্দোলন করে মাদক ব্যাবসায়ীদের জিমখানা থেকে উচ্ছেদ করেছে – বিভা হাসান   |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   জীবন সচেতনতা   পুষ্টিগুনে চা কেন, দিনে কত কাপ চা খাবেন ?
পুষ্টিগুনে চা কেন, দিনে কত কাপ চা খাবেন ?
  জীবন সচেতনতা || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৫ নভেম্বর, ২০২২

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ মানুষ পুষ্টিগুনের জন্য প্রিয় পানীয়ের তালিকায় রাখে চা। এ কারনে আপ্যানের তালিকায় বা অবসরে সময় কাটাটে খবরের কাগজ পড়তে এক কাপ চা রাখা হয়। চিনি ছাড়া চা পানে যে পরিমান অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, তা হার্টের রোগ, ক্যানসার ও ক্রনিক রোগ প্রতিরোধ করে এবং শরীরের কোষ মেরামতে ভূমিকা রাখে।পুষ্টিবিদদের মতে, চায়ে আছে মূল্যবান প্রাকৃতিক উপাদান ফ্লুরাইড, যা শরীরকে তাজা রাখতে সাহায্য করে এবং এটি হাড়ের গঠনের পাশাপাশি দন্তক্ষয় রোগ প্রতিরোধ করে।চায়ের ক্ষেত্রে বিশেষ করে রং চা হাড়ের ক্ষয় রোধ করে মাংসপেশির সংকোচন-প্রসারণ এবং স্নায়ুবিক বার্তা পরিবহন ও রক্ত জমাট বাঁধার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।অপরদিকে গ্রিন টি শরীরের বাড়তি ওজন কমাতে এবং শরীরের টক্সিসিটি দূর করতে সহায়তা করে। পাশাপাশি লেবু চা-ও ওজন কমাতে সাহায্য করে। দুধ চায়ের মধ্যে ক্যাফেইন নষ্ট হওয়ার কারণে তা শরীরে গ্যাসের উদ্রেক করে। তাই অনেক দিন ধরে যাঁরা গ্যাস্ট্রিকের সমস্যায় এবং আইবিএসের সমস্যায় ভুগছেন, তাদের দুধ চা এড়ানো উচিত বলে অভিমত পুষ্টিবিদদের।দিনে কত কাপ চা খাবেন?প্রতিদিন কতটুকু চা পান করা উচিত তা নিয়ে ভিন্ন ভিন্ন গবেষণা হয়েছে। রিডার্স ডাইজেস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিন টি থেকে সর্বোচ্চ উপকারিতা পেতে তিন থেকে চার কাপ পান করা যেতে পারে।বেশিরভাগ গবেষণার ফলাফল বলছে, সম্ভাব্য সমস্যা এড়াতে অতিরিক্ত চা পান না করাই ভালো। প্রতিদিন চা পান ৪ কাপের মধ্যে সীমিত রাখা উচিত।কোন চা সবচেয়ে ভালো?চা পানের ক্ষেত্রে প্রথমেই নিশ্চিত হয়ে নিন যে, আপনার পছন্দের চায়ে কোনো চিনি বা সুইটেনার নেই। এমনকি কিছু ফ্লেভারড টি-তে কোনো ক্যালরি না থাকলেও কৃত্রিম সুইটেনার ও প্রিজারভেটিভ থাকে। ইতোমধ্যে তৈরিকৃত চা কেনার পরিবর্তে নিজে চা বানানোর চেষ্টা করুন। চা পাতাকে যত বেশি প্রক্রিয়াজাত করা হয়, এটির ক্যাটেচিন তত অকার্যকর হয়। গ্রিন টি হলো তুলনামূলক কম প্রক্রিয়াজাত চা এবং এর স্বাস্থ্য উপকারিতা সবচেয়ে বেশি।পুষ্টিবিদদের মতে, পরিমিত চা পানে অধিকাংশ সুস্থ প্রাপ্তবয়স্ক লোকের কোনো ক্ষতি হয় না। চা হলো পানের জন্য খুব নিরাপদ পানীয়- এটি তখনই সমস্যার কারণ হতে পারে, যখন আপনি মাত্রা ছাড়িয়ে পান করবেন।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...